• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

টিউলিপের নাগরিকত্ব বিতর্ক: লেবার পার্টিতে নতুন ঝড়

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রথম আলো ও ব্রিটিশ দৈনিক দ্য টাইমস যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, যে টিউলিপের নামে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং পাসপোর্ট রয়েছে। এই তথ্য টিউলিপের আগের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।

বিস্তারিত

মসজিদে বিয়ে, বরের সঙ্গে ছবি প্রকাশ শবনম ফারিয়ার

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে তিনি ও তানজিম তৈয়ব-এর বিয়ে সম্পন্ন হয়। পরিবারের ঘনিষ্ঠজন ও কয়েকজন আত্মীয়-স্বজনের উপস্থিতিতে সীমিত আয়োজনে সম্পন্ন হয় আনুষ্ঠানিকতা।

বিস্তারিত

গড়িমসি নয়, গণভোটে পিআর জনমত যাচাই করুন

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে গতকাল দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে বক্তারা বলেন, গোপনে বিএনপির কাছে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। রংপুরে অনুষ্ঠিত সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার বিশেষ শক্তির কাছে মাথানত করছে। তিনি বলেন, “জুলাই সনদ করবেন, আবার গোপনে বিএনপির কাছে যাবেন—এটি হতে দেওয়া যাবে না।” সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আমির এ টি এম আজম খান।

বিস্তারিত

তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হক

ইমারাত এ ইসলামিয়ার (তালেবান সরকার) আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের সাতজন আলেম। বুধবার সকালে তারা কাবুলে পৌঁছান। সফরে আফগানিস্তানের প্রধান বিচারপতি, কয়েকজন মন্ত্রী, শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।

বিস্তারিত

ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের অঙ্গীকার নেপালি অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকি ঘোষণা দিয়েছেন, তিনি আগামী ছয় মাসের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে পদ থেকে সরে দাঁড়াতে চান। বিবিসি নেপালিকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি দিনে ১৮ ঘণ্টা কাজ করব। ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজন করাই আমার প্রধান লক্ষ্য। ক্ষমতা হস্তান্তরের পরই আমি মুক্তি চাই।”

বিস্তারিত

জরিপে নতুন প্রার্থী বাছাইয়ের উদ্যোগ

গণঅভ্যুত্থানের পর আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, হাইকমান্ড ৩০০ আসনে বিস্তারিত জরিপ চালিয়েছে। এতে বিতর্কমুক্ত, জনপ্রিয়, শিক্ষিত ও শক্তিশালী প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে।

বিস্তারিত

মৌলভীবাজার থেকে এডিনবরা: ড. ওয়ালি তাসার উদ্দিনের সাফল্যের গল্প

ড. ওয়ালি তাসার উদ্দিনের এডিনবরায় প্রতিষ্ঠিত রেস্টুরেন্টগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তিনি ব্যবসায়িক সফলতার পাশাপাশি দাতব্য, মানবসেবা ও শিক্ষাক্ষেত্রে অবদান রেখেছেন। স্কটল্যান্ডে বাংলাদেশের কমিউনিটি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠায় নেতৃত্বদান, আন্তর্জাতিক খেতাব ও সম্মাননা প্রাপ্তি তাকে সমাজসেবক ও প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিস্তারিত

রাজনৈতিক দল নিষিদ্ধে নির্বাহী আদেশ সমর্থন করে না বিএনপি

জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর দাবিতে জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের জবাবে বিএনপি রাজপথে শক্তি প্রদর্শনের ঘোষণা দিয়েছে।

বিস্তারিত

সংসদীয় আসনের সীমানা নিয়ে সংকট, হাইকোর্টে রুল ও রিট

ফরিদপুর ও বাগেরহাটের আসন পুনঃনির্ধারণকে কেন্দ্র করে ইতিমধ্যে হাইকোর্টে রিট ও রুল জারি হয়েছে। বিশেষ করে বাগেরহাট থেকে একটি আসন কমিয়ে গাজীপুরে যুক্ত করা এবং ফরিদপুরের একটি আসনের কিছু ইউনিয়ন অন্য আসনে যুক্ত করায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

বিস্তারিত

জামায়াতসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের একই কর্মসূচি ঘোষণা

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ কর্মসূচি জানান।

বিস্তারিত