রাজনীতিতে 'ভ্রান্তিকর বিজয়' বা 'Delusional Victory' একটি বিপজ্জনক প্রবণতা। এটি এমন এক মানসিক অবস্থা, যেখানে পরাজয়ের স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও কোনো গোষ্ঠী কাল্পনিক সাফল্যের ঘোরে আচ্ছন্ন থাকে। বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির কর্মকাণ্ডে এই লক্ষণের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। দলটির নীতিনির্ধারকরা এমন এক অবাস্তব আত্মবিশ্বাসে ভুগছেন যে, তারা দৃশ্যত ধরেই নিয়েছেন ক্ষমতা এখন তাদের হাতের নাগালে। মাঠপর্যায়ে