‘নতুন কুঁড়ি’ নিয়ে উপদেষ্টা মাহফুজ আলম: সত্য ও বিতর্ক
‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান নিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন— “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে এ অনুষ্ঠান শুরু হয়েছিল।”
তার এই বক্তব্য প্রকাশিত হওয়ার পর অনেকেই আপত্তি তুলেছেন। কেউ কেউ ফেসবুকে দাবি করছেন, তথ্যটি সঠিক নয়। তাদের মতে, ‘নতুন কুঁড়ি’ প্রথম শুরু হয়েছিল ১৯৬৬ সালে, আর ২০০৫ সালে বিএনপিই তা বন্ধ করে দেয়।
আসলে এই বক্তব্য অর্ধসত্য। কারণ, পুরো ইতিহাস তারা তুলে ধরছেন না।
ইতিহাস ঘেঁটে দেখা যায়—
‘নতুন কুঁড়ি’ প্রথম শুরু হয় পাকিস্তান আমলে, ১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে। এর নির্দেশনায় ছিলেন খ্যাতিমান শিল্পী মুস্তাফা মনোয়ার। তবে তখন এটি ছিল খুব সীমিত আকারের সরাসরি সম্প্রচার, বর্তমানের মতো প্রতিযোগিতামূলক বা ব্যাপক আয়োজনের অনুষ্ঠান নয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। ১৯৭১ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত— অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে— এ অনুষ্ঠান পুনরায় চালু করা হয়নি।
পরে ১৯৭৬ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন আঙ্গিকে অনুষ্ঠানটি পুনরায় চালু করার নির্দেশ দেন। এ সময়ও দায়িত্বে ছিলেন মুস্তাফা মনোয়ার। এর মাধ্যমেই আমরা আজ যেটিকে ‘নতুন কুঁড়ি’ নামে চিনি, সেটি জনপ্রিয় রূপ পায়।
বিএনপি ক্ষমতায় থাকার সময় পর্যন্ত অনুষ্ঠানটি চলতে থাকে। তবে ২০০৬ সালের পর এটি বন্ধ হয়ে যায়।
২০০৬ থেকে ২০২৪ পর্যন্ত দীর্ঘ প্রায় দুই দশক ‘নতুন কুঁড়ি’ আর আলোর মুখ দেখেনি। অনেকের মতে, যেহেতু এ অনুষ্ঠানের পুনর্জাগরণের কৃতিত্ব জিয়াউর রহমানের, তাই রাজনৈতিক কারণে আওয়ামী লীগ সরকার তা আর চালু করেনি।
সাম্প্রতিক বিটিভি আবারও নতুনভাবে ‘নতুন কুঁড়ি’ চালু করার ঘোষণা দিয়েছে।