পুষ্টিকর পাকা তালে যে উপকারিতা
প্রতিকী ছবি
ভাদ্র মাসে তাল পাকে। পাকা তালের জুস দিয়ে পিঠাপুলি তৈরির প্রথা সুপ্রাচীন। অনেকের কাছে তালের পিঠা অনেক প্রিয়। পাকা তালের জুস সংরক্ষণ করে সারা বছর খাওয়া যায়। তালের জুস দিয়ে রুটি, পিঠা, হালুয়া তৈরি করা যায়। গবেষকরা বলছেন, পাকা তালের জুস মানবদেহের জন্য অত্যন্ত উপকারি।
জনপ্রিয় মার্কিন স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক ওয়েবজার্নাল হেলথ লাইনে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, পাকা তালে রয়েছে প্রচুর ভিটামিন এ, বি ও সি। এ ছাড়া এতে আছে জিংক, পটাসিয়াম, আয়রন ও ক্যালসিয়ামের মতো উপাদান।
পাকা তাল কেন খাবেন
দাঁত ও হাড় মজবুত করে: পাকা তাল দাঁত ও হাড়ের ক্ষয় রোধ করে। কারণ এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস।
স্মৃতিশক্তি উন্নত করে: স্মৃতিশক্তি উন্নত করে পাকা তালের জুস দিয়ে বানানো খাবার। কারণ পাকা তালে রয়েছে ভিটামিন বি। যা ভিটামিনজনিত রোগ প্রতিরোধ করে।
রোগপ্রতিরোধ করে: পাকা তালের জুসে রয়েছে ফাইবার ও খনিজ উপাদান। এসব ভিটামিন ও খনিজ উপাদান দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।
হজমশক্তি বাড়ায়: পাকা তাল হজমশক্তি বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য ও অন্ত্রের রোগ নিরাময় করে।
দৃষ্টিশক্তি উন্নত করে: পাকা তালের জুসে থাকে প্রচুর ভিটামিন এ এবং ভিটামিন বি। এসব ভিটামিন চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়ক।
সতর্কতা
ডায়াবেটিস: যারা ডায়াবেটিসে আক্রান্ত, তারা পাকা তালের জুস ও পাকা তাল দিয়ে তৈরি খাবার এড়িয়ে চলুন। এতে থাকা সুগার ডায়াবেটিস বাড়িয়ে দেয়।
কিডনি রোগীরা সাবধান: যারা কিডনি রোগে আক্রান্ত, তারা তালের জুসের তৈরি খাবার খাওয়া থেকে বিরত থাকুন। তালের জুসে থাকা ফ্রুক্টোজ কিডনির কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে।
তথ্যসূত্র: হেলথ লাইন।