• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

যেসব অভ্যাস ঝেড়ে ফেলুন

যেসব অভ্যাস ঝেড়ে ফেলুন

প্রতিকী ছবি

ফিচার ডেস্ক

কথায় আছে মানুষ অভ্যাসের দাস। কিন্তু এটি বোধহয় ভুল প্রবাদ। বরং মানুষ অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারে। মানুষ চাইলেই নিজেকে বদলে নিতে পারে। মানুষের মানসিক শক্তি হয়তো পাহাড়কেও টলতে বাধ্য করে। পৃথিবীতে অসংখ্য অসাধ্য কাজ মানুষ কৃতিত্বের সঙ্গে করে ফেলেছে। মানুষের কাজই জয় করা। তাই, মানুষ তার ভেতরে থাকা খারাপ অভ্যাস বাদ দিতে পারবে না, এটা নিছকই ভুল কথা।

মানুষের মানসিক শক্তি থাকার পরও অনেক মানুষ আজ ব্যর্থ। কারণ, কিছু অভ্যাসের গোলামী করার কারণে মানুষ জীবনের দৌড়ে হেরে যায়। তাই, সফল হতে হলে কিছু অভ্যাস আপনাকে ঝেড়ে ফেলতে হবে।

কাজে বিলম্ব নয়: কোনো কাজ ফেলে রাখা উচিত নয়। আলসেমি করে বা অনর্থক বিলম্ব করে কোনো কাজ করবেন না। অনেকেই নিত্যদিনের প্রয়োজনীয় কাজ জমিয়ে রাখে। একটা সময় সামনে কাজের পাহাড় জমা হয়ে যায়। কাজ ফেলে রাখার অভ্যাস আপনাকে কাজের প্রতি অনাগ্রহী করে তুলবে।

উদ্দেশ্যহীন কাজ ছাড়ুন: উদ্দেশ্যহীন কোনো কাজেই কাঙ্খিত ফলাফল পাওয়া যায় না। কাজেই, কোনো কাজ করার আগে অবশ্যই নিজের লক্ষ্য স্থীর করুন। পরিকল্পনা মাফিক কাজ করুন। সঠিক লক্ষ্য স্থীর করতে না পারলে আপনার সব কাজ শূণ্যতায় তলিয়ে যাবে।

পরিবর্তনে মানিয়ে চলুন: নিজেকে সবসময় আপডেট রাখুন। সময় ও পরিবেশের সঙ্গে সঙ্গে নিজেকে সবসময় মানিয়ে নিয়ে চলুন। সময় পরিবর্তনশীল, পৃথিবীও বদলে যাচ্ছে ক্ষনেক্ষনে। তাই, পৃথিবী ও পারিপাশির্^ক পরিবর্তনের সাথে নিজেকেও পাল্টে নিন। নিজেকে সময়ে সাথে সাথে উপযোগী করে গড়ে তুলুন। পুরনোকে আকড়ে ধরে সামনে এগিয়ে যাওয়া কঠিন।

নেতিবাচক মনোভাব ছাড়ুন: নেতিবাচক মানসিকতা আপনাকে বহুগুণ পিছিয়ে দেবে। তাই, আজ থেকেই নেতিবাচক মানসিকতা ছাড়ুন। যেকোনো পরিস্থিতি ইতিবাচকভাবে মোকাবিলা করুন। মানসিক ভাবে শান্ত ও ইতিবাচক থাকলে সব কাজই আপনার কাছে সহজ হয়ে যাবে।

সময়ের মূল্য দিন: সময় সবচেয়ে মূল্যবান। আপনি সময় নষ্ট করবেন না। সময়ের যথাযথ ব্যবহার আপনাকে সফলতা উপহার দেবে। মনে রাখবেন, সময় নষ্ট করলে, আপনি নিজেই নষ্ট হয়ে যাবেন।

নিজেকে সংযত রাখুন: সব সময় সকল কাজে নিজেকে সংযত রাখুন। যেকোনো প্রতিকূল পরিবেশ মোকাবিলার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকুন। কঠিন পরিস্থিতিতে নিজেকে সংযত রাখা উত্তম যুদ্ধ। নিজের রাগ, ক্রোধ ও ক্ষোভ সংযত রাখার মাধ্যমে আপনি নিজেকে আরও শক্তিশালী করতে পারবেন।

 

তথ্যসূত্র: লিংকড ইন।

১৪ আগস্ট ২০২৩, ০২:২১পিএম, ঢাকা-বাংলাদেশ।