• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

খাবারে যেভাবে কমবে মেদ-ভুড়ি

খাবারে যেভাবে কমবে মেদ-ভুড়ি

প্রতিকী ছবি

ফিচার ডেস্ক

খাদ্যাভ্যাসের কারণে অতিরিক্ত মেদ-ভুড়ি বেড়ে যায়। শরীর হয়ে যায় স্থুল। স্থুল শরীর দেখতে যতটা খারাপ, তার চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তাই, সুস্থতার জন্য প্রয়োজন পরিমিত আহার, বিশ্রাম ও শরীরচর্চার বিকল্প নেই। গবেষকরা বলছেন, সুন্দর ও সুস্থ শরীর পেতে লাইফস্টাইলে শৃঙ্খলা আনা জরুরি। সেই সঙ্গে পরিকল্পিত সুষম খাবার গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে দেহের অতিরিক্ত মেদচর্বি ঝরানো সম্ভব।

জনপ্রিয় স্বাস্থ্যবিষয়ক ওয়েবজার্নাল হেলথ লাইন বলছে, এমন কিছু খাবার রয়েছে যা দেহের মেদ-চর্বি কমাতে সহায়তা করে। এসব খাবার দেহের মেদ-ভুড়ি কমিয়ে দেয়।

মেদ-ভুড়ি কমাবে যেসব খাবার

নিরাপদ খাবার পানি: পানি হজমক্রিয়ায় সহায়তা করে। পানির অভাবে হজমে বিঘ্ন হলে দেহে চর্বি জমে। ফলে দ্রুত ওজন বেড়ে যায়। তাই, নিয়মিত পর্যাপ্ত নিরাপদ খাবার পানি পান করার মাধ্যমে সহজেই দেহের বাড়তি চর্বি ঝরিয়ে নিতে পারেন।

দুধ ও টক দই: টক দই দ্রুত দেহের চর্বি কমাতে সহায়তা করে। এ ছাড়া দুধ নিয়মিত খেলে শরীরে অতিরিক্ত ক্যালরি জমে না। গবেষকরা বলছেন, দুধে থাকা ক্যালসিয়াম দেহের চর্বি ক্ষয় করতে সহায়ক।

গ্রিন টি: দ্রুত দেহের ওজন কমাতে গ্রিন টি এর জুড়ি মেলা ভার। গবেষকরা বলছেন, গ্রিন টি মেটাবলিজম ক্ষমতা বাড়িয়ে চর্বি ঝরাতে সহায়তা করে। তাই, দেহের চর্বি ও থুলথুলে ভুড়ি কমাতে গ্রিন টি খান নিয়মিত।

মাছ: যারা খাবারের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ ও দেহের মেদ-ভুড়ি কমাতে চান, মাছ তাদের জন্য আদর্শ খাবার। মাছে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ক্ষতিকর চর্বি বার্ন করে। এ ছাড়া মাছে থাকা লেপটিন নামক হরমোন মেদ কমায়।

খাবার চিবিয়ে খান: অনেকেই খুব দ্রুত খাবার খান। এটি ভালো অভ্যাস নয়। মুখে খাবার নিয়ে অন্তত ২০/২৫ বার চিবিয়ে নিন। খাবার চিবিয়ে না খেলে তা হজমে সমস্যা তৈরি করে। ফলে দ্রুত দেহে চর্বি জমিয়ে দেয়।

লেবু পানি ও রসুন: দেহের চর্বি ও ভুড়ি কমাতে চাইলে সকালে খালি পেটে লেবুর রস ও মধু কুসুম গরম পানিতে মিশিয়ে পান করুন। এ ছাড়া সকালে খালি পেটে রসুন চিবিয়ে খেলেও মেদ-ভুড়ি কমে।


তথ্যসূত্র: হেলথ লাইন।

১৫ আগস্ট ২০২৩, ০১:৩৩পিএম, ঢাকা-বাংলাদেশ।