আরবের বেদুইনদের অজানা আতিথেয়তার গল্প
হলিউড, বলিউড কিংবা অন্য যেকোনো সিনেমায় আরবীয়দের নেতিবাচক ভাবে দেখানো হয়। কখনো খল চরিত্র কিংবা সন্ত্রাসী চরিত্রে বারবার আরবের নাগরিকদের তুলে ধরা হয়েছে। কিন্তু, জনপ্রিয় ইউটিউবার নাস ডেইলি তাদের এপিসোডে দাবি করেছে, আরবীয় বেদুইনরা অসম্ভব ইতিবাচক সংস্কৃতির ধারক। আরবীয়দের নিজস্ব আতিথেয়তার রীতি রয়েছে। যা বিশ্বের অন্য কোনও দেশে নেই।
আরব বেদুইনদের আতিথেয়তা
নাস ডেইলি বলছে, আরবের যেকোনো বেদুইনদের ঘরে যে কেউ অতিথি হতে পারেন। অপরিচিত হলেও তারা অতিথিদের সাদরে গ্রহণ করে থাকে। অতিথি আপ্যায়নে আরব বেদুইনদের কোনো জুড়ি নাই।
বেদুইনদের অতিথি সেবার রীতি
→ অতিথি আপ্যায়নে আরব বেদুইনদের কিছু রীতি আছে। তারা অতিথিদের সামনে হাসিমুখে হাজির হন।
→ তিন দিন পর্যন্ত তারা অতিথিকে উত্তম খাবার ও যত্ন দিয়ে থাকে।
→ তিন দিন পর্যন্ত অতিথির সবচেয়ে সুন্দর ও আরামদায়ক বিশ্রামের ব্যবস্থা করে থাকে বেদুইনরা।
→ তবে, তিন দিন অতিবাহিত হলে অতিথিরা কোনো ভাবেই আরব বেদুইনদের ঘরে অবস্থান করতে পারে না।
→ বেদুইনদের রীতি অনুযায়ী তিন দিনের বেশি অতিথি হওয়া অনুচিত। ইসলাম সুন্নাহ পরিপন্থিও বটে।
বেদুইনদের আরও চমক
⇒ বেদুইনদের উৎসব উদযাপন নিয়ে সমালোচনা থাকলেও তারা কট্টর হিংস্র নয়।
⇒ কয়েকজন মিলে ভোজে অংশ নিলে বা কফি শপে গেলে বেদুইনরা বিল পরিশোধে একের অপরের সঙ্গে প্রতিযোগিতা করেন। যা বড় মানসিকতার পরিচয় বটে।
⇒ দলগতভাবে খাবার খাওয়ার সময় তারা কেউ কারো সামনে থেকে হাত বাড়িয়ে খাবার নেন না।
⇒ বেদুইনরা বিশ্বাস করে, খাবার টেবিলে ব্যক্তির ঈমান চেনা যায়।
⇒ দলগত ভাবে খাওয়ার সময় কেউ কেউ বেশি খেতে চায় বা ভালো খাবার বেছে বেছে খান, এটা বেদুইন রীতিতে ঈমানহীন মানুষের লক্ষণ।