• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

বিষের বাগান

বিষের বাগান

ফিচার ডেস্ক

ব্যস্ততায় ঘেরা মানুষের জীবন। কারো যেন দু দন্ড সময় নাই। অনেকেই তখন নানা জায়গায় ঘুরতে যান। সবুজে ঘেরা ছোট–বড় পার্কে যান। যা তাদের প্রফুল্ল করে তোলে। তবে এমন একটি বাগান রয়েছে, যেখানে গেলে মানুষের মনে প্রশান্তির বদলে আতঙ্ক ভর করবে। সেখানে সামান্য অসতর্ক চলাফেরা যে কারও মৃত্যুর কারণ হতে পারে।

যুক্তরাজ্যের নর্দামবারল্যান্ডের জনপ্রিয় একটি বাগান আলনউইক গার্ডেন। তারই একটি অংশের নাম দ্য পয়জন গার্ডেন বা বিষের বাগান। সেখানে রয়েছে বিষাক্ত সব গাছের অনন্য এক সংগ্রহ। সেখানে ফটকের ওপরে বড় হরফে লেখা রয়েছে—দ্য পয়জন গার্ডেন, দিজ প্লান্টস কেন কিল ইউ।

এ বাগানে প্রবেশ করতে হলে অবশ্যই একজন গাইডের ত্বত্তাবধানে থাকতে হবে। পাশাপাশি ফুলের গন্ধ নেয়া কিংবা গাছ স্পর্শ করা সম্পুর্ণ নিষেধ। কেননা, শতাধিক প্রজাতির এসব গাছের কোনোটির পাতা, কোনোটির ডাল বিষাক্ত। এমনও কিছু প্রজাতি আছে যাদের পাতা কিংবা ফুলের সুবাস শুঁকতে গেলেও বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার কিংবা মৃত্যুর ঝুঁকি রয়েছে। এখানকার কর্মীরা একটি বিশেষ পোশাক পরে এ বাগানের পরিচর্যা করেন।

ডাচেস অব নর্দামবারল্যান্ডের পরিকল্পনায় ২০০৫ সালের ফেব্রুয়ারিতে বিষাক্ত গাছের এই বাগানের যাত্রা শুরু। এখানে রয়েছে দুষ্প্রাপ্য হেমলক থেকে শুরু করে রিসিনাস কোমুনিস, ফক্সগ্লোভ, ব্রুগমানসিয়া, লাবুরনামসহ শতাধিক প্রজাতির বিষাক্ত গাছ। ঝুঁকি থাকলেও দর্শনার্থীদের নজর কেড়েছে বিশেষ এই বাগান। প্রতিদিন বিষের এই রাজ্যে ভিড় জমায় অনেক মানুষ।

 

টাইমস/এসজে

১৬ জুলাই ২০২১, ১০:১৮এএম, ঢাকা-বাংলাদেশ।