• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

বসুন্ধরা সিটিতে যাত্রা শুরু করছে ফ্যাশন ব্র্যান্ড ‘ফায়েথ লাইফস্টাইল’

বসুন্ধরা সিটিতে যাত্রা শুরু করছে ফ্যাশন ব্র্যান্ড ‘ফায়েথ লাইফস্টাইল’

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কেনাকাটার জনপ্রিয় গন্তব্য বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘ফায়েথ লাইফস্টাইল’ (FAYTH Lifestyle)। শুক্রবার (১৬ জানুয়ারি) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির নতুন শোরুম উদ্বোধন করা হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, বিকেল ৪:০০ ঘটিকায় বসুন্ধরা সিটির লেভেল-৩, ব্লক-ডি-এর ৩১, ৩২ এবং ৩৩ নম্বর দোকানে এই গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যান্ডটির শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আধুনিক ও বৈচিত্র্যময় লাইফস্টাইল পণ্যের সমাহার নিয়ে আসা ‘ফায়েথ লাইফস্টাইল’ গ্রাহকদের জন্য মানসম্মত পোশাক ও এক্সেসরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করছে।

 

এক নজরে উদ্বোধনী তথ্য:

অনুষ্ঠান: গ্র্যান্ড ওপেনিং
তারিখ: ১৬ জানুয়ারি, ২০২৬ (শুক্রবার)
সময়: বিকেল ৪:০০ ঘটিকা
স্থান: শপ নং ৩১-৩৩, ব্লক-ডি, লেভেল-৩, বসুন্ধরা সিটি শপিং মল, পান্থপথ, ঢাকা।

উদ্যোক্তা হাফেজ মহিবুল্লাহ জানান, এটি আমাদের প্রথম শাখা। পর্যায়ক্রমে সারাদেশে আরো ২০ থেকে ৩০টি শোরুম চালু করা হবে।

তিনি আরো বলেন, আমাদের প্রতিটি শোরুমে ৫ থেকে ৬ জন কর্মী কাজ করবেন। এছাড়া আমাদের নিজস্ব ফ্যাক্টরি থাকবে। আমরা আশা করছি, আমাদের এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। ইনশাআল্লাহ।

 

১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩০এএম, ঢাকা-বাংলাদেশ।