বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ৪২ জন পেলেন স্বল্প মূল্যে চশমা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাটিয়াল দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরের আয়োজন করে সাজেদা ফাউন্ডেশন ও ভিশনস্প্রিং। সহযোগিতায় ছিল স্থানীয় প্রতিষ্ঠান হিলফুল ফুজুল ফাউন্ডেশন।
চক্ষু শিবিরে মাটিয়াল এলাকার ৩৫ বছরোর্ধ্ব জনগণের বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী স্বল্প মূল্যে চশমা প্রদান করা হয়। আয়োজকদের তথ্য মতে, মোট ৮০ জনের চোখ পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৪২ জনকে স্বল্প মূল্যে চশমা দেওয়া হয়।
শিবিরে সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কর্মসূচির ফোকাল ডা. খাদিম আল দ্বীন। এছাড়া অপারেশন ম্যানেজার মো. আমিনুল ইসলাম, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার তারিকুল আলম, জোনাল ম্যানেজার মোমিনুর ইসলাম এবং প্রোগ্রাম অফিসার আবু সাঈদ ও সাগর চন্দ্র উপস্থিত ছিলেন।
হিলফুল ফুজুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. ফরহাদ আলী শুভ, প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী এবং বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শিবিরে উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে গ্রামীণ মানুষ সহজে চক্ষু সেবা পেয়েছেন। এলাকাবাসী ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের চক্ষু শিবির আয়োজনের অনুরোধ জানান। (তথ্যসূত্র: প্রেস বিজ্ঞপ্তি)