সাস্টিয়ান জাতীয়তাবাদী ফোরামের ইফতার ও দোয়া মাহফিল শনিবার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতাকর্মীদের সংগঠন ‘সাস্টিয়ান জাতীয়তাবাদী ফোরাম’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামীকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগরের হোটেল-৭১–এর নবম তলায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হবে এবং এতে সংগঠনের নেতৃবৃন্দ, সাবেক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন।
সাস্টিয়ান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি সরদার মো. জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক এম এ রাকিব সংশ্লিষ্ট সকলকে ইফতার ও দোয়া মাহফিলে স্ব-বন্ধুসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।