• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ইসলামী শক্তির মধ্যে অনৈক্য নয়, ঐক্যের আহবান মাওলানা আব্দুল হালিমের

ইসলামী শক্তির মধ্যে অনৈক্য নয়, ঐক্যের আহবান মাওলানা আব্দুল হালিমের

নিজস্ব প্রতিবেদক

ইসলামী শক্তির মধ্যে অনৈক্য তৈরি করে উম্মাহর জন্য ক্ষতিকর বক্তব্য থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

শনিবার রাতে রাজধানীর উত্তরার তানযিমুল উম্মাহ ফাউন্ডেশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর উলামা বিভাগের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। সম্মেলনে সভাপতিত্ব করেন উলামা বিভাগের সভাপতি ড. মাওলানা মীম আতিকুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মাওলানা শায়েখ আ. ন. ম. রশীদ আহমাদ মাদানী ও ড. মাওলানা আবুল কালাম আযাদ। আরও বক্তব্য রাখেন ড. মাওলানা আব্দুল জব্বার খান ও মাওলানা ওমর ফারুক মজুমদার।

মাওলানা আব্দুল হালিম বলেন, আলেম সমাজ উম্মাহর শ্রেষ্ঠ ব্যক্তি। তারা সমাজ পরিবর্তনে কাণ্ডারীর ভূমিকা রাখতে সক্ষম। তিনি বলেন, বহু আলেম ও মাদ্রাসা ছাত্রের রক্তের বিনিময়ে চব্বিশের গণঅভ্যুত্থান সফল হয়েছে। শহীদ আলেমদের ত্যাগকে স্মরণ করে তিনি দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩এএম, ঢাকা-বাংলাদেশ।