• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘বাবা-মেয়ের মোহনীয় ক্ষণ’

নিজের হাতে লাগানো ধানের ভাত মুখে তোলার ফাঁকে ফাঁকে মেয়ে সুমাইয়ার সঙ্গে টুকিটাকি কথা বলছেন কৃষক মন্তাজ খান। কখনো কখনো মেয়ের মুখে তুলে দিচ্ছেন এক মুঠো খাবার। এ যেন এক পরম নির্ভরতা, এ যেন এক পরম শান্তির ক্ষণ।

বিস্তারিত

হৃদরোগ ক্যান্সারের ঝুঁকি কমায় ‘মেটে আলু’

বাংলাদেশের গ্রামাঞ্চলে এখনো জনপ্রিয় একটি সবজি ‘মেটে আলু’। অনেকেই এটিকে কন্দ আলু বা গোড়া আলু বলে থাকেন। কোথাও কোথাও এটিকে মাছরাঙ্গা বা মাইট্টা আলুও বলা হয়। সারাবছর এই আলু তেমন দেখা না গেলেও শীত এলেই বাজারে পাওয়া যায় মেটে আলু। স্বাদে যেমন অনন্য, পুষ্টিগুণেও এই আলুর জুড়ি মেলা ভার।

বিস্তারিত

পুষ্টির সেরা উপাদান রঙিন ‘বিট’

বাহারী রঙে রঙিন সবজি বিটরুট। অনেকে বাজারে গিয়ে এই সবজিটি ক্রয়ে আগ্রহ দেখায় না। তবে যারা এই সবজির গুণাগুণ ও পুষ্টি সম্পর্কে ওয়াকিবহাল, তারা বিটরুট কিনতে মোটের দেরি করেন না। অন্যান্য সবজির চেয়ে বিটরুট পুষ্টিমানে অনেক এগিয়ে। গাজর ও বিটরুট অনেকটা একই গুণাগুণে ভরা।

বিস্তারিত

কোষ্ঠকাঠিন্য দূরে রাখে ‘ছোলা শাক’

দেশের হাট-বাজার এখন শীতকালীন সবজিতে ভরপুর। নানা ধরণের সবজি ও তরতাজা বাহারি শাক হাত বাড়ালেই পাওয়া যায়। বছরের অন্য সময়ের চেয়ে এই শীতকালে শাক-সবজির যোগান বেশি থাকে। বাজারে এখন সবধরণের শাক পাওয়া যায়। এর মধ্যে ছোলার শাক বা ছোলা শাক অন্যতম। বিশেষ করে গ্রামাঞ্চলের হাটে-বাজারে ছোলা শাক পাওয়া যায় বেশি। এটি স্বাদেও সেরা, গুণেও অনন্য।

বিস্তারিত

শীত কমায় হজমশক্তি বাড়ায় ‘পেঁয়াজ কলি’

ভোজনরসিক বাঙালির দৈনন্দিন খাদ্যতালিকায় পেঁয়াজ এক অনন্য অনুসঙ্গ। ‘পেঁয়াজ খাওয়া বাঙালি’ প্রবাদ তারই ইঙ্গিত বহন করে। আমাদের দেশে অধিকাংশ রান্নায় পেঁয়াজের ব্যবহার সুপ্রাচীন। তবে পেঁয়াজের পাতা বা পেঁয়াজ কলি সবজি হিসেবেও বেশ জনপ্রিয়। শীতকালে দেশের সবধরণের হাটে-বাজারে পেঁয়াজের কলি পাওয়া যায়। এটি সালাদ হিসেবেও খাওয়ার প্রচলন রয়েছে।

বিস্তারিত

সজনে ডাটায় শত উপকারিতা: ক্যান্সারের ঝুঁকি কমায়

সজনে ডাটা কার না পছন্দ। এপ্রিল-মে মাস সজনে ডাটার মৌসুম। তবে সজনে পাতা বারো মাস পাওয়া যায়। সজনে গাছের বাকল ভেষজ ও আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহার করা হয়। গুণেমাণে অনন্য সজনে ডাটার পুষ্টির শেষ নেই। ডাল দিয়ে সজনে ডাটা, সজনে ডাটার ঝোল তরকারিসহ নানা ভাবে এটি খাওয়া হয়।

বিস্তারিত

ত্বকের যত্নে আলুর নানা ব্যবহার এবং উপকারিতা

আমাদের অনেকেরই পছন্দের খাবারের মধ্যে আলু অন্যতম। সেদ্ধ হোক, ভাজা হোক বা রান্না করেই হোক আলু সবরকম ভাবেই আমাদের প্রিয় খাবার। এতে রয়েছে ভিটামিন সি, বি-১, বি-৩, বি-৬, এবং মিনারেল যেমন- ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং ফসফরাস।

বিস্তারিত

ত্বকের যত্নে মধুর উপকারিতা

প্রাচীনকালে যখন রূপচর্চার এত পণ্য বাজারে ছিলনা তখন আয়ুর্বেদ মধুর নানা গুনাগুণকে আমাদের সামনে এনেছে। আজকাল যেকোনো ত্বকের সমস্যার জন্য বাজারে বিভিন্ন পণ্য পাওয়া যায়। তবে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন নিলে অনেক ক্ষেত্রেই উপকার পাওয়া যায়, সেই সাথে ত্বক নিরাপদ থাকে।

বিস্তারিত

টক দইয়ের উপকারিতা

প্রাচীনকাল থেকেই টক দই খাওয়ার প্রচলন রয়েছে। টক দই কমবেশি আমরা সবাই খেয়ে থাকি। যদিও এখন টক দই নানা ভাবে খাওয়ায় ব্যবহার হয়। টক দই দিয়ে বিভিন্ন রকম ডেসার্ট বানানো যায় যা বাড়ির বাচ্চারা খেতে খুব ভালবাসে। তবে টক দইয়ের পুষ্টিগত উপকারিতা আমরা অনেকেই জানিনা।

বিস্তারিত

কাঁচা হলুদের উপকারিতা

কাঁচা হলুদের উপকারিতা নিয়ে যত বলা হবে ততোই কম। বহু প্রাচীনকাল থেকেই কাঁচা হলুদ রান্নার সাথে সাথে ওষুধি হিসেবে ব্যবহার হয়ে আসছে। কাঁচা হলুদ আমাদের শরীরের নানান সমস্যা সমাধান করে থাকে। রান্না থেকে শুরু করে রূপচর্চায়  কাঁচা হলুদের ব্যবহার দেখা যায়। এতে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি- ব্যকটেরিয়াল, অ্যান্টি-অক্সিডেনট, অ্যান্টি-ইনফ্লামেটোরি, অ্যান্টি-কারসিনোজেনিক গুনাগুন।

বিস্তারিত