• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘সাহস কথাটা কত ছোট, কিন্তু কত দুর্লভ’

অনন্য গুণাবলী কিংবা বিশেষ কোনো কিছু বরাবরই দুর্লভ। যা সচরাচর পাওয়া যায় না বা দেখা যায় না। মানুষ ভেদে গুণাবলীও আলাদা। মানুষের মধ্যে কেউ ভীতু আবার কেউ সাহসী। সাহস ও ভয় বিপরীত বিষয়। সাহস যেখানে শক্তিশালী, ভয় সেখানে দুর্বল। কিন্তু বিখ্যাত বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন ভিন্ন কথা।

বিস্তারিত

‘অর্থ কখনো মানুষকে সুখী করেনি, করবেও না’

বাংলায় বহুল প্রচলিত প্রবাদ ‘অর্থই অনর্থের মূল’। এর অর্থ দাঁড়ায়, যত অনিষ্ঠ, যত খারাপ, যত সংকট, এর সবকিছুই মূলেই অর্থ। অর্থ আপনার কাছে অধিক থাকলেও সমস্যা, আবার অর্থ একেবারে না থাকলেও সমস্যা। অনেকেই মনে করেন, সুখী হওয়ার জন্য অর্থের বিকল্প নেই।

বিস্তারিত

‘মূর্খরা শান শওকত দেখানোর মধ্যে গৌরব খুঁজে পায়’

‘মূর্খের অশেষ দোষ’ বাংলা প্রবাদ। শিক্ষা না থাকলে মানবজীবন অন্ধকার ঘরের সমান। জ্ঞানহীন মানুষ সমাজে পিছিয়ে পড়াদের কাতারে। মূর্খরা সব ব্যাপারে নিজের মতামতকে প্রাধান্য দেয়। মানবিক গুণাবলীর অন্যতম গুণ ‘বিবেকবোধ’ বা ‘বিবেচনাবোধ’।

বিস্তারিত

‘ভালোবাসা ফুলের মতো, বন্ধুত্ব গাছের মতো’

ভালোবাসা, বন্ধুত্ব আর ফুল। এসবই যেন একে অন্যের পরিপূরক। ভালোবাসা শব্দটি শুনলেই মনের অজান্তেই ফুলের কথা মনে পড়ে যায়। আবার বন্ধুত্বের সম্পর্কও ঠিক ফুলের মতোই সতেজ। ভালোবাসার বহিঃপ্রকাশ বা ভালোবাসা আদান-প্রদানে অনুঘটকের কাজ করে ফুল। এটি যেন প্রাকৃতিক।

বিস্তারিত

‘শিক্ষাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা দিয়ে তুমি পৃথিবী বদলে দিতে পারো’

শিক্ষা বা জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া জীবন যেন অন্ধকার কূপ। জ্ঞানার্জন বা শিক্ষাগ্রহণ মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। জীবনকে জানার জন্য, সফলতার জন্য প্রয়োজন শিক্ষা। প্রাতিষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক, শিক্ষার কোনো ছোটো বড় নেই।

বিস্তারিত

‘শিল্পীকে বন্দী করা যায়, তার গানকে নয়’

যুগে যুগে অধিকার আদায়ের আন্দোলনে গানের ভাষা ছিল ক্ষুরধার। জ্বালাময়ী গানের ভাষায় বহু স্বৈরাচার, অত্যাচারি ও অনিয়মের জাল রুদ্ধ হয়েছে। নেলসেন ম্যান্ডেলার যুগপৎ আন্দোলন কিংবা ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, অধিকার আদায়ের সব আন্দোলনে শিল্পী ও সংগীতের অবস্থান ছিল জোরালো।

বিস্তারিত

‘ভয় কি জিনিস তা না জানার নামই সাহস’

মানবিক গুণাবলীর মধ্যে সাহস একটি। এই গুণ মানুষ ভেদে ভিন্ন ভিন্ন হয়। সাহস ও ভয় বিপরীত দুটি গুণাবলী। সাহস যেখানে শক্তিশালী, ভয় সেখানে দুর্বল। ভয় মানুষকে আড়ষ্ঠ করে, আবদ্ধ রাখে। কিন্তু সাহস মানুষকে উদ্ভাবনের শক্তি যোগায়। নতুন করে নতুন সৃষ্টির নামই নাকি সাহস।

বিস্তারিত

নানা রোগের নিরাময়ে অনন্য ‘শালুক’

বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। শাপলা সবজি হিসেবে খাওয়া যায়। শাপলার মতোই পুষ্টিগুণে ভরা একটি জলজ উদ্ভিদ ‘শালুক’। এটি বাংলাদেশে অতি পরিচিত একটি ফল। গ্রামে কিংবা শহরে, সবখানেই ভরা মৌসুমে এই বাজারে পাওয়া যায়। জলাভূমিতে জন্মানো শাপলার গোড়ায় এই ফল পাওয়া যায়।

বিস্তারিত

বাংলালিংককে ১২শ’ কোটি টাকা ঋণ দেবে ১৭ ব্যাংক

মুঠোফোন অপারেটর বাংলালিংককে ঋণ দিতে দেশি-বিদেশি ১৭ ব্যাংক ঐক্যবদ্ধ হয়েছে। এই ঋণ পুঁজি বিনিয়োগ, তরঙ্গ ক্রয় ও সারা দেশে ফোর–জি নেটওয়ার্ক আধুনিকায়নের কাজে ব্যবহার করবে বাংলালিংক। ব্যাংকগুলো বাংলালিংককে ৫ বছর মেয়াদে ১ হাজার ২০০ কোটি টাকার ঋণ দেবে।

বিস্তারিত

ভেষজ চিকিৎসায় অনন্য বনফুলের লতা ‘উলট চন্ডাল’

বনফুলের লতা হিসাবে আমাদের দেশে পরিচিত একটি উদ্ভিদ ‘উলট চন্ডাল’। ভেষজ ব্যবহারের জন্য এই উদ্ভিদটির জনপ্রিয়তা শীর্ষে। প্রয়োজনীয়তা বেড়ে যাওয়ায় মাত্রাতিরিক্ত আহরণের কারণে লতাটি এখন বিপন্ন প্রায়। তারপরও টাঙ্গাইল, গাজীপুর, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার জঙ্গলে এই উদ্ভিদটির দেখা মেলে।

বিস্তারিত