• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফেসবুকে আয় করার সুযোগ আনছে মেটাভার্স

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে বেশি জনপ্রিয় টুইটার, ফেসবুক ও ইন্সটাগ্রাম। এর মধ্যে ইন্সটাগ্রাম ও ফেসবুক মেটাভার্সের প্রোডাক্ট। মেটাভার্সের অধীন ফেসবুক ও ইন্সটাগ্রাম। মেটা মূলত বাণিজ্যিক একটি প্লাটফর্ম হিসেবে বেশি পরিচিত। তাই তো, এবার তারা ফেসবুকে ডিজিটাল সম্পদ বিক্রির সুযোগ দিতে যাচ্ছে।

বিস্তারিত

বুনো ধুন্দুলে চমকপ্রদ উপকারিতা

সবুজ শ্যামল প্রকৃতির দেশ বাংলাদেশ। এদেশের প্রকৃতিতে রয়েছে বহু প্রজাতির খাদ্য উপাদান ও ভেষজ চিকিৎসার উপাদান। আবার এমন অনেক উপাদান রয়েছে, যা খাদ্য ও ভেষজ চিকিৎসায় সমান ভাবে ব্যবহৃত হয়। এর আগেও আমরা এরকম বেশ কয়েকটি উপাদান নিয়ে নিবন্ধ প্রকাশ করেছি। এবার আমরা আমাদের হাতের কাছে থাকা অতি পরিচিত একটি প্রাকৃতিক উপাদানের পুষ্টিগুণ ও উপকারিতা নিয়ে কিছু তথ্য জানানোর চেষ্টা করব। আর সেই উপাদানটির নাম ‘ধুন্দুল’।

বিস্তারিত

গরমে পেটের আরাম পুষ্টিকর ‘চিচিঙ্গা’

গ্রীষ্মকাল চলছে। দেশের প্রকৃতিতে এখন গরম হাওয়া। উষ্ণ আবহাওয়ায় শরীর ও মন ঠাণ্ডা রাখার বিকল্প নেই। শরীর ঠাণ্ডা রাখতে হলে দরকার পেট ঠাণ্ডা রাখা। অর্থাৎ, পেটের অভ্যন্তরীণ পরিবেশ শান্ত রাখা। গরমের দিনে অল্পতেই মানুষ অসুস্থতা বোধ করে। কিন্তু আপনার পেট যদি শান্ত থাকে, মনও শান্ত থাকবে। আর পেট শান্ত ও ঝামেলামুক্ত রাখতে প্রয়োজন পুষ্টিকর ও বেশি জলীয়অংশযুক্ত খাবার। তেমনই একটি গ্রীষ্মকালীন সবজির নাম ‘চিচিঙ্গা’।

বিস্তারিত

গুগুলে সুযোগ পেলেন বাংলাদেশের আবু সায়েম

বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট গুগলে ডাক পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী আবু সায়েম সেফাতুল্লাহ। গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন এই তরুণ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র তিনি।

বিস্তারিত

নানা রোগের নিরাময়ে কার্যকরী ‘শুলফা’

পৃথিবীর প্রাণীকূলের প্রয়োজন ও সুরক্ষার জন্য মহান স্রষ্ঠা কত কিছুই না সৃষ্টি করেছেন। পৃথিবীকে মানুষের জন্য উপযোগী করেছেন। মানুষের জন্য উপযোগী প্রকৃতি তৈরি করেছেন মহান সৃষ্টিকর্তা। এই প্রকৃতিতেই রয়েছে মানুষ ও পৃথিবীর অন্যান্য প্রাণীকূলের জন্য খাদ্য, চিকিৎসা ও প্রয়োজনীয় সব উপাদান। তেমনই এক অনন্য প্রাকৃতিক ভেষজ উপাদানের নাম ‘শুলফা’। এটি প্রাচীনকাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। বাংলাদেশেও এটি বেশ পরিচিত একটি ভেষজ উপাদান। ভেষজ গুণাগুণ ও প্রয়োজনীয় খনিজ উপাদানে ভরপুর শুলফা নিয়ে আমাদের এবারের পর্ব।

বিস্তারিত

ওজন কমায় রোগ সারায় টক ফল ‘বিলিম্বি’

বিলিম্বি ফল। আমাদের দেশে বেশ পরিচিত একটি টক জাতীয় ফল এটি। স্বাদে টক হলেও এই ফলটি পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতায় বেশ মিষ্ট। বিলিম্বি ফল নানা রোগের হাত থেকে আপনাকে সুস্থ রাখতে পারে। এই ফলটি দিয়ে আমাদের দেশে মূলত চাটনি, আচার ও টক সস তৈরি করা হয়। কেউ কেউ পাঁচমিশালী মসলাদার ভর্তায় বিলিম্বি ব্যবহার করেন। এটি বেশ জনপ্রিয়।

বিস্তারিত

ছানি কাটে হাঁপানি সারায় ‘শ্বেতদ্রোণ’

সুস্থতার জন্য আমরা কত কিছুই না করে থাকি। প্রকৃতিতে আমাদের সুস্থতার জন্য রয়েছে নানা উপকারি উপাদান। এসব উপাদান হাত বাড়ালেই পাওয়া যায়। তবে উপাদান পেলেই হবে না, সেটির সঠিক ব্যবহারও জানা থাকা দরকার। ভেষজ চিকিৎসার অনন্য এক উপাদান শ্বেতদ্রোণ বা দন্ডকলস। এটি বাংলাদেশের ক্ষেত-খামারে, রাস্তার পাশে, ঝোঁপে-ঝাড়ে হরহামেশা পাওয়া যায়। অত্যন্ত উপকারি এই উপাদানটির গুণাগুণ ও উপকারিতা নিয়ে কিছু তথ্য তুলে ধরা হয়েছে।

বিস্তারিত

প্রকতির উপহার অনন্য ওষুধ ‘শুষনি শাক’

প্রকৃতির সৌন্দর্যে ঘেরা বাংলাদেশ। এ দেশের প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জীবনধারনের নানা উপকারি উপাদান। এসব উপাদানের মধ্যে রয়েছে খাদ্য ও চিকিৎসার উপকরণ। তেমনই একটি উপাদান ‘শুষনি শাক’। এটি খাদ্য হিসেবে যেমন জনপ্রিয়, তেমনি ভেষজ চিকিৎসার উপাদান হিসেবেও অনন্য। পুষ্টিগুণে ভরা শুষনি শাকের ভেষজ গুণাগুণ নিয়ে আমাদের আজকের আয়োজন।

বিস্তারিত

ভেষজ চিকিৎসার অনন্য উপাদান ‘যোয়ান’

বাংলাদেশে ভেষজ চিকিৎসার পরিসর দিন দিন সীমিত হয়ে আসছে। কিন্তু একসময় ভেষজ বা ইউনানী চিকিৎসাই ছিল প্রধানতম চিকিৎসা। এখনো অনেকেই ইউনানী চিকিৎসার ওপর ব্যাপকভাবে আস্থাশীল। বিশে^র বিভিন্ন দেশে ইউনানী চিকিৎসা বেশ জনপ্রিয়। ইউনানী চিকিৎসায় মূলত ভেষজ ও প্রাকৃতিক উপাদান সমূহ ব্যবহৃত হয়। তেমনই একটি গুণে মানে ভরা উপাদান ‘যোয়ান’। এটাকে কেউ কেউ ‘জোয়ান তামাক’ ও বলে থাকেন। এটি বেশ জনপ্রিয় একটি মসলা।

বিস্তারিত

সুস্বাস্থ্যের জন্য মসলায় রাখুন ‘বারসুঙ্গা'

বলবর্ধক ভেষজ ওষুধ হিসেবে বারসুঙ্গা পাতার জুড়ি মেলা ভার। স্থানীয় ভাবে ভেষজ ওষুধ হিসেবে এর পাতা, ছাল এবং শিকড়ের ব্যবহার প্রাচীনকাল থেকে চলে আসছে। বিশেষ করে ভারতের তেলেঙ্গানা, তামিলনাড়ু, হরিয়ানা, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ অঞ্চলে বারসুঙ্গা পাতা খাওয়ার প্রচলন বেশি। এই পাতা মূলত তরকারিতে মসলা হিসেবে ব্যবহার করা হয়। এ ছাড়া বিভিন্ন রকম চাটনি তৈরিতেও এই পাতার ব্যবহার বেশ জনপ্রিয়।

বিস্তারিত