• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

পুষ্টির সেরা শাকের রাজা

বই পুস্তকে বলা আছে রাতকানা রোগ সারায় কচুশাক। বৈজ্ঞানিক গবেষণায়ও এটি প্রমাণিত। ভিটামিন এ এবং আয়রনের অভাবে রাতকানা রোগ হয়। রাতকানা রোগে ভুগছেন, এমন ব্যক্তিদের জন্য কচুশাক প্রাকৃতিক এক ওষুধ। পুষ্টিগুণ ও দুর্দান্ত স্বাদের কারনে কচুশাকের বাড়তি কদর রয়েছে। এতে রয়েছে নানা ধরণের প্রয়োজনীয় খনিজ ও ভিটামিন। গবেষকরা বলছেন, কচুশাকে রয়েছে প্রচুর ভিটামিন ও খনিজ উপাদান।

বিস্তারিত

যক্ষ্মা: লক্ষণ কেবল কাশি নয়, শিশুদের ঝুঁকি বেশি

‘যক্ষ্মা হলে রক্ষা নেই, এই কথার আর ভিত্তি নেই’। অতিপরিচিত এই স্লোগানটি আমরা অনেকেই জানি। যক্ষ্মায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও দিনে দিনে কমছে। গবেষকরা বলছেন, যক্ষ্মা কেবল ফুসফুসকে আক্রান্ত করে না, বরং এটি শরীরের যেকোনো অঙ্গের জন্য ঝুঁকিপূর্ণ। চিকিৎসকরা বলছেন, ফোঁড়া, গোটা গোটা, ত্বকের সংক্রমণ, গলা ব্যথাও যক্ষ্মার কারণে হয়ে থাকে। তাই, মনে রাখতে হবে ‘কাশি মানেই যক্ষ্মা নয়, আবার কাশি না থাকলেও যক্ষ্মা হয়’।

বিস্তারিত

টাইফয়েড: কী কেন প্রতিকার

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানান রোগ ছড়ায়। জ্বর-সর্দি-কাশি ও চর্মরোগের পাশাপাশি টাইফয়েড আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। আবহাওয়ার পরিবর্তনে যেসব রোগ ছড়ায় তার মধ্যে টাইফয়েড মারাত্মক। এটি মূলত পানিবাহিত রোগ। সালমনেলা টাইফি ও প্যারাটাইফি জীবাণু থেকে টাইফয়েড রোগ ছড়ায়।

বিস্তারিত

রক্ত বাড়ায় রুচি ফেরায় যে ফল

সুস্থ দেহের জন্য সুষম খাবার তালিকার বিকল্প নেই। প্রতিদিন খাবার তালিকায় একটি ফল থাকা জরুরি। শরতের এই সময়ে দেশে নানা ধরনের ফল পাওয়া যায়। চালতা, পেয়ারা, আমলকি, আমড়া ইত্যাদি। এসব ফলের মধ্যে আমড়া বিশেষ গুণে ভরা একটি ফল। আমড়া বেশ সস্তা ও ভিটামিন সি তে ভরা। গবেষকরা বলছেন, আমড়ায় পেকটিনজাতীয় ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্ট বেশি থাকায় এটি শরীরের জন্য বিশেষ ভাবে উপকারী।

বিস্তারিত

রক্তশূন্যতা কোলেস্টেরল কমায়, এইডস রোগীর সুখবর যে পাতায়

সজনে পাতার পুষ্টিগুণ বিশ্বব্যাপী সমাদৃত। সজনে ডাটা ও সজনে পাতা সবজি হিসেবে খাওয়া যায়। সজনের ফুল ও সজনের বাকল ঔষধি গুণে ভরা। তবে সজনে পাতার ভাজি তরকারি পছন্দ করেন না, এমন মানুষ পাওয়া ভার। সজিনার বৈজ্ঞানিক নাম মরিঙ্গা ওলেইফেরা। গবেষকরা সজিনা পাতাকে ‘অলৌকিক পাতা’ হিসেবে মনে করেন। বলা হয়, সজনে পাতা পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব এবং নিউট্রিশন্স সুপার ফুড। বৈজ্ঞানিক ভাবে পরীক্ষিত ও মেডিকেল রিসার্সে প্রমাণিত সজনে পাতার গুণাগুণ।

বিস্তারিত

আলসার আমাশয় দূর করে যে শরবত

গরমে প্রশান্তি দেয় বেলের শরবত। বেল অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। ভেষজগুণেও ভরপুর এই ফল। গবেষকরা বলছেন, ডায়রিয়া ও আমাশয় রোগ নিরাময়ে কাঁচা বেল খুব কার্যকরী। এছাড়া পাকা বেলের শরবত কোষ্ঠকাঠিন্য নিরাময়সহ নানা রোগ নিরাময়ে অত্যন্ত কার্যকরী। বেলে রয়েছে ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাসিয়ামের মতো খনিজ উপাদান।

বিস্তারিত

স্তন ক্যান্সার হৃদরোগের ঝুঁকি কমায় যে ফল

ভিটামিন সি, এ এবং আয়রনে ভরপুর একটি ফল বাতাবি লেবু। দেশের একেক এলাকায় এটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। তবে জাম্বুরা ও বাতাবি লেবু নামেই এই ফলটি বেশি পরিচিত। বর্ষাকালে এই ফল বেশি পাওয়া যায়। গবেষকরা বলছেন, বাতাবি লেবুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স। এ ছাড়া এটি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাসিয়ামের দারুণ এক উৎস।

বিস্তারিত

যে ফল খেলে রোগ পালাবে সহজে

‘জলপাই দেখে জিভে আসে জল’। আচার, চাটনি ও সুস্বাদু খাবারের স্বাদ বাড়াতে ওস্তাদ জলপাই। কাঁচা জলপাই অত্যন্ত উপকারি। এ ছাড়া সেদ্ধ জলপাই মসলায় মেখে খাওয়ার মজাই আলাদা। দেশের বাজারে এখন জলপাই আসতে শুরু করেছে। যদিও ডিসেম্বরে সারাদেশে সবচেয়ে বেশি জলপাই পাওয়া যায়। পুষ্টিগুণে ভরা জলপাই গোত্রীয় অপর একটি ফল আরব দেশগুলোতে ‘জয়তুন’ নামে পরিচিত।

বিস্তারিত

ডেঙ্গু ম্যালেরিয়া হৃদরোগ নিরাময় করে যে পাতা

নিম অনন্য ঔষধিগুণে ভরা একটি প্রাকৃতিক উপাদান। এর ফল, পাতা, বাঁকল কিংবা শিকড়, সবই উপকারি। প্রবাদ আছে- ‘ঘরের দক্ষিণে থাকলে নিমগাছ, বদ্যি লাগে না বারো মাস’। নিমের মেসওয়াক, নিম পাতার গুঁড়া এবং নিমের তেল ভেষজ চিকিৎসায় বহুল প্রচলিত। এই উপাদানটির কার্যকারিতা ও সফলতা বিবেচনায় নিয়ে নিম গাছকে ‘একুশ শতকের বৃক্ষ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিস্তারিত

মহৌষধ কালোজিরার যত গুণ

কালোজিরার উপকারিতা আমাদের সবারই কম বেশি জানা। মানবদেহের জন্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় উপাদান রয়েছে এতে। চায়ের সাথে নিয়মিত কালোজিরা অথবা এর তেল মিশিয়ে খেলে হৃদরোগের ঝুঁকি কমে। গবেষকরা বলছেন, মাথা ব্যথার উপশমেও কালোজিরা তেল খুবই কার্যকরী। প্রবাদ আছে- ‘মৃত্যু ব্যতিত সকল রোগের মহৌষধ কালোজিরা’। সুপ্রাচীণ কাল থেকে ভেষজ ও ইউনানী চিকিৎসায় কালোজিরা তেল ব্যবহার হয়ে থাকে।

বিস্তারিত