• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

যেভাবে এলো মোটরসাইকেল

যন্ত্র ও প্রযুক্তি নির্ভর এই অত্যাধুনিক যুগে মানুষ পৃথিবী জয় করেছে। পৃথিবীর বাইরে থাকা অচিন গ্রহ নক্ষত্রের সন্ধানে মানুষ বিভিন্ন যান নিয়ে ছুটে চলছে। স্বয়ংক্রিয় যানবাহনের উদ্ভাবন এখন নতুন মাত্রা বিশ্বজুড়ে। আবার প্রযুক্তি উভচর যানবাহনও তৈরির নতুন মাইলফলক স্পর্শ করে ফেলেছে। এমন হাজারো মাইলফলকের মাঝে যেন সবচেয়ে জনপ্রিয় বাহন মোটরসাইকেল। বিশ্বজুড়ে এই একটি মাত্র বাহন সবচেয়ে বেশি ব্যবহার হয়।

বিস্তারিত

যে উপায়ে সহজেই দূর হবে কোষ্ঠকাঠিন্য

কোষ্ঠকাঠিন্য এক অসহ্য কষ্টকর শারীরিক সমস্যা। খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবনধারা ও অভ্যাসের কারণে কোষ্ঠকাঠিন্য রোগে ভোগেন অনেকে। কেউ কেউ এই কষ্ট নিজের মধ্যে চেপে রাখেন বছরের পর বছর। বর্তমানে দেশে লাখ লাখ মানুষ এই সমস্যায় ভুগছেন। কোষ্ঠকাঠিন্য এখন যেকোনো বয়সের মানুষের হচ্ছে। গবেষকরা বলছেন, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

বিস্তারিত

বেবি ওয়াকার: শিশুর জন্য বিপজ্জনক যে কারণে

আপনি কি জানেন, কানাডায় বেবি ওয়াকার বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ? এমনকি আমেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স (এএপি) যুক্তরাষ্ট্রেও বেবি ওয়াকার বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ভাবছে। সাধারণত, বাবা-মায়েরা মনে করেন যে, তাদের সন্তান বেবি ওয়াকারে হেঁটে বেড়ায়, বাচ্চারা ঘরে ঘুরে ঘুরে বেড়ায়। এই দৃশ্য হয়তো আপনাকে আনন্দ দিতে পারে। কিন্তু আপনি জানেন না, আপনি আপনার সন্তানের কত বড় ক্ষতি করছেন।

বিস্তারিত

সর্দি-জ্বর খুশকি তাড়ায় পেঁয়াজ

নিত্যপ্রয়োজনীয় খাদ্য উপাদান হিসেবে পেঁয়াজ অন্যতম। বিশেষ করে, রান্নার উপকরণ হিসেবে পেঁয়াজের ব্যবহার বিশ্বজনীন। এ ছাড়া বাঙালির আদি খাদ্যাভ্যাসের অন্যতম অনুসঙ্গ এই পেঁয়াজ। খাদ্য উপাদান হিসেবে পেঁয়াজ যেমন প্রয়োজনীয়, তেমনি এর রয়েছে বহুমুখী ভেষজ গুণাগুণ। খুশকি তাড়াতে কিংবা ব্যথা নিরাময়ে পেঁয়াজের আয়ুর্বেদী ব্যবহার সুপ্রাচীন।

বিস্তারিত

পাইলট হওয়া সহজ, লাগবে টাকা!

পাইলট, বৈমানিক। রোমাঞ্চকর এক পেশা। তবে এই পেশা বর্তমানে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। অনেকেই পাইলট হিসেবে কোর্স করে বা ট্রেনিং শেষ করে পছন্দের পেশায় নিয়োজিত হতে পারছেন না। সরকারি, বেসরকারি বিমান সংস্থাগুলোর লোকসান দিন দিন বেড়েই চলেছে। যার প্রভাব পড়েছে পুরো বিমান খাতের ওপর। এ ছাড়া প্রতিযোগিতার বাজারে পাইলট বা বৈমানিকের সংখ্যাও দিনদিন বাড়ছে।

বিস্তারিত

খাবারেই মিটিয়ে নিন ক্যালসিয়ামের ঘাটতি

শরীরের সুস্থতার জন্য ক্যালসিয়াম অনন্য। শরীর ব্যথা, মাংষপেশীর ব্যথা, হাড় ক্ষয়, ভঙ্গুর দাঁত, চুল পড়ে যাওয়ার মতো সমস্যার জন্য দায়ী ক্যালসিয়ামের ঘাটতি। এমনকি ত্বকও খসখসে হয়ে যায় ক্যালসিয়ামের ঘাটতি হলে। ক্যালসিয়ামের ঘাটতি হলে শরীর দুর্বল হয়ে পড়ে। অনেকে রোগের কারণ বুঝতে পারে না। কেউ কেউ ক্যালসিয়ামের ঘাটতি জানার পর হরহামেশা ওষুধ খান।

বিস্তারিত

মন ভালো রাখার কিছু উপায়

অধিকাংশ মানুষ শারীরিক স্বাস্থ্যের যত্ন নিলেও মানসিক স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন। অনেকে তো বুঝতেই পারেন না, মানসিক স্বাস্থ্য কি? গবেষকরা বলছেন, সুস্থ ও সুন্দর জীবনধারার জন্য মন সতেজ রাখার বিকল্প নেই। মন ভালো থাকলে শরীরও ভালো থাকে। তাই, দৈনন্দিন জীবনযাপন ঠিকমতো চালিয়ে নিতে মন ভালো রাখুন। এ জন্য মানসিক স্বাস্থ্যের যত্ন প্রয়োজন।

বিস্তারিত

উচ্চ রক্তচাপ কমানোর সহজ উপায়

অনিয়ন্ত্রিত ও অগোছালো জীবনধারার কারণে প্রতিনিয়ত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। জটিল রোগগুলোর মধ্যে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার একটি। গবেষকরা বলছেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। রক্তনালির রক্তের ঘনত্ব ও চাপ বেড়ে যাওয়ায় উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়। বিশেষ করে, অতিরিক্ত লবণ, চিনি, প্রসেসড ফুড, অ্যালকোহল ও দুশ্চিন্তার কারণের উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। উচ্চ রক্তচাপ থেকে মুক্ত থাকতে হলে জীবনধারায় পরিবর্তন আনা জরুরি।

বিস্তারিত

ডেঙ্গু জ্বরের ঘরোয়া চিকিৎসা

দেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রাজধানীতে প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণহানীর ঘটনা ঘটছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। বর্ষাকালে যেকোনো জ্বর হলেই অনেকেই মনে করেন, ডেঙ্গু জ্বর হলো বোধহয়। কিন্তু, আপনাকে জানতে হবে সব জ্বর ডেঙ্গু জ্বর নয়। এ ছাড়া আপনার সচেতনতা ডেঙ্গুর প্রকোপ কমাতে সহায়ক। তাই, নিজের ঘরের চারপাশ পরিষ্কার রাখুন। বাড়ির পাশে জমে থাকা পানি সরিয়ে দিন। সবাই মিলে সচেতন হলে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব।

বিস্তারিত

যে নাস্তা কমাবে বাড়তি ওজন

শরীরের বাড়তি ওজন একটা সমস্যা। খাবার নিয়ন্ত্রণ করেও অনেকেই শরীরের বাড়তি ওজন নিয়ন্ত্রণ করতে পারে না। কেউ কেউ বলেন, পানি খেলেও নাকি তাদের ওজন বেড়ে যায়। স্থুলতা বা বাড়তি ওজন নিয়ে মানুষের সচেতনতা বাড়ছে। সুঠাম দেহের জন্য শরীরচর্চা জরুরি। আবার শরীরচর্চা করেও কারো কারো ওজন কমে না। মূলত, শরীরচর্চা ও পরিকল্পিত খাদ্যাভ্যাসের মাধ্যমে সহজেই ওজন কমানো সম্ভব।

বিস্তারিত