• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

পেঁয়াজের ঝাঁঝে জাদুকরি কাজ

বাঙালির আদি খাদ্যাভ্যাসের অন্যতম অনুসঙ্গ পান্তা, পেঁয়াজ, কাঁচা মরিচ। পেঁয়াজ এক ধরণের কন্দমূল। প্রাকৃতিকভাবে ভেষজগুণে অনন্য পেঁয়াজ। এটি কাঁচা খেলে যেমন উপকার, তেমনি রান্না করে খেলেও পেঁয়াজের ঝাঁঝ মোটেই কমে না। পেঁয়াজের সবুজ গাছ ও কলি বিশ্বের প্রায় সব দেশেই জনপ্রিয়। তবে, পেঁয়াজ কলি সামান্য লবণ মাখিয়ে চিবিয়ে রস খেলে বেশি উপকার পাওয়া যায়।

বিস্তারিত

কলিজার যত গুণাগুণ!

ভোজনরসিক বাঙালির অন্যতম প্রিয় খাবার গরু-খাসির কলিজা। এই খাবারটি আমাদের দেহে রক্ত তৈরিতে ভূমিকা রাখে। বিশেষ করে গরু ও ছাগলের কলিজা রক্ত তৈরিতে সবচেয়ে বেশি সহায়তা করে। কারণ, এতে রয়েছে পর্যাপ্ত আয়রন। শিশু থেকে ৪০ বছর বয়স্ক মানুষের খাবার তালিকায় কলিজা রাখা উচিত।

বিস্তারিত

নিরাপদ স্বাস্থ্য: বন্যা পরবর্তি করণীয়

নদীমাতৃক বাংলাদেশে বর্ষাকাল এক বৈচিত্রময় ঋতু। বৃষ্টি, পাহাড়ি ঢল আর সামুদ্রিক জলোচ্ছাস তো আছেই। প্রাকৃতিক দুর্যোগ প্রবণ বাংলাদেশের অন্যতম ক্ষতিকর দুর্যোগ বন্যা। বন্যায় প্রতিবছর হাজার হাজার কোটি টাকার ফল-ফসল বিনষ্ট হয়। আর মাস দেড়েক পরেই খাতা-কলমে বর্ষাকাল শুরু হবে। তবে এখন থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চোখ রাঙানি তো আছেই।

বিস্তারিত

বন্যার আগে সুরক্ষায় যা করবেন

ঋতুচক্রে গ্রীষ্ম চলমান। এর পরই বাংলাদেশে শুরু হবে বর্ষা। বর্ষাকাল শুরুর আগেই দেশে বৃষ্টিপাত হয়, এই বৃষ্টিপাতে দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। আবার দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলেও বন্যা দেখা দেয়। চলতি সপ্তাহ অথবা আগামী সপ্তাহের মাঝেই হয়তো সিলেট, সুনামগঞ্জের হাওরাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। বন্যা মোকাবিলায় ও বন্যা থেকে সুরক্ষায় এরই মধ্যে হাওরাঞ্চলে মাইকিং করা হয়েছে।

বিস্তারিত

গরমে ডায়াবেটিস রোগীদের বাড়তি যত্ন যেমন হবে

ডায়াবেটিস নির্মম এক ঘাতক রোগ। সব রোগে মা হয়তো ডায়াবেটিস। এই রোগ নিয়ন্ত্রণে রাখতে হলে পরিকল্পিত জীবনধারা মেনে চলা সবচেয়ে জরুরি। বিশেষ করে, গ্রীষ্মকারে তীব্র দাবদাহ ও অসহনীয় গরমে ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ খাবারের প্রয়োজন। খাদ্য তালিকায় সামান্য পরিবতর্ন করে ডায়াবেটিস রোগীরা নিরাপদে থাকতে পারেন।

বিস্তারিত

গরমে ডায়াবেটিস রোগীদের পানীয় খাবার

বর্তমানে ডায়াবেটিস একটি বহুল পরিচিত ও সংক্রমিত রোগ। এখন পর্যন্ত এই রোগের চূড়ান্ত নিরাময়ের উপায় বের হয়নি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে সুস্থ ও পরিকল্পিত জীবনধারার বিকল্প নেই। নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও সুপরিকল্পিত দৈনন্দিন অভ্যাসের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে সারাবছর ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায় এক রকম থাকলেও গরমের সময় সেটি বদলে যায়।

বিস্তারিত

এই গরমে শিশুর ঈদের পোশাক

কদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদ আনন্দ এরই মাঝে ছড়িয়ে পড়েছে সবখানে। ঈদের কেনাকাটা বাড়ছে শপিংমল, মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতেও। তবে এবারের ঈদুল ফিতরের আনন্দ কিছু ম্লাণ করে দিচ্ছে তীব্র দাবদাহ। কারণ, সারাদেশেই প্রায় দাবদাহ চলছে। তাই, এবারে ঈদে শিশুদের কাপড় কেনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা জরুরি। ঈদ আনন্দ পূর্ণতা পাবে, যদি স্বস্তিদায়ক পোশাক আপনি পরিধান করেন।

বিস্তারিত

গরমে ঘর শীতল রাখার সহজ উপায়

বৈশাখের ঝড়ো হাওয়া নয়, দেশে চলছে তীব্র দাবদাহ। চরম গরমে অতিষ্ঠ জনজীবন। কর্মজীবী মানুষেরা সবচেয়ে বিপাকে পড়েছেন। ঘরে কিংবা বাইরে, সবখানেই গরমের হানা। সামর্থবানরা গরম থেকে বাঁচতে ঘরে এসি লাগাচ্ছেন। কিন্তু আমাদের সবার সামর্থ তো এক নয়। কাজেই, প্রাকৃতিক উপায়ে ঘর শীতল রাখার কৌশল জানা থাকা সবচেয়ে দরকারি।

বিস্তারিত

তীব্র গরমে যা যা করবেন না

চৈত্রের বিদায় বেলায় তীব্র দাবদাহে বৈশাখের আগমন। অন্যান্য বছরের চেয়ে এবার গরমের তীব্রতা বেশি। খেটে খাওয়া মানুষের জীবন ওষ্ঠাগত। এ ছাড়া যারা ঘরের বাইরে কাজ করেন, এই গরমের তাদের টিকে থাকা কঠিন। তীব্র গরম ও দাবদাহে সুস্থ থাকাই বড় চ্যালেঞ্জ। গরমের সময় শরীর ঠিক রাখতে সবার আগে স্বাস্থ্যকর খাবারের প্রতি নজর দেয়া উচিত।

বিস্তারিত

তীব্র গরমে প্রশান্তি দেবে যেসব খাবার

ঋতুচক্রে বৈশাখ আসন্ন। বৈশাখী ঝড়ের আগেই দেশে চৈত্রের দাবদাহ শুরু হয়েছে। প্রচণ্ড গরমে অতিষ্ট জনজীবন। এই গরমে অত্যাধিক তাপ আমাদেরকে অবসাদগ্রস্ত করে তোলে। গরমের কারণে ঘুমের ব্যাঘাত ঘটে। দেখা দেয় নানা শারীরিক জটিলতা। তাই, প্রচণ্ড গরমে সুস্থ থাকতে ও শরীর ভালো রাখতে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা জরুরি।

বিস্তারিত