• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

পুষ্টিগুণে মসলার চেয়েও বেশি কিছু ‘দারুচিনি’

দারুচিনি। ওষুধি ও ভেষজগুণে ভরপুর এক মসলা। বিশ্বের এমন কোনো দেশ নেই, যেখানে দারুচিনি খাওয়ার প্রচলন নেই। সুপ্রাচীন কাল থেকে রান্নার পাশাপাশি ভেষজ চিকিৎসায় দারুচিনি ব্যবহার হয়ে আসছে। বাংলাদেশে এটি খুব বেশি উৎপাদন হয় না। প্রতিবছর বাইরের দেশ থেকে মসলাটি আমদানী করতে হয়। তবে দেশের কোথাও কোথাও এটির পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে।

বিস্তারিত

‘লাল শাক পাতে তুলে দাও তার আগে’

‘ভাত আর ডাল খেতে খুব ভালো লাগে, লাল শাক পাতে তুলে দাও তার আগে’। ছোট বেলার ছড়া। এই ছড়াটির সঙ্গে পরিচয় নেই, এমন মানুষ পাওয়া ভার। ছড়াকার দুটি লাইনেই ফুটিয়ে তুলেছেন ভোজনরসিক বাঙালির সঙ্গে লাল শাকের অনবদ্য সম্পর্ক। খাবারে লাল শাক থাকা মানেই যেন অন্য রকম এক অনুভূতি। পাতে লাল শাক দেখলেই অনেকেরই মনে পড়ে যায় ছোট্ট বেলার ছড়াটি।

বিস্তারিত

পুষ্টি ভরা মিষ্টি মরিচ ‘ক্যাপসিকাম’

সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান ক্যাপসিকাম। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এটি অত্যন্ত জনপ্রিয়। দাম বেশি হলেও ক্যাপসিকামের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আমাদের দেশেও এখন প্রচুর ক্যাপসিকাম চাষ হচ্ছে। পুষ্টিগুণ ও উপকারী দিক বিবেচনায় খাবার তালিকায় ক্যাপসিকাম রাখতে পারেন। এটি আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করবে।

বিস্তারিত

গোল মরিচ : ঝাঁঝে যেমন গুণেও তেমন

রসনা বিলাসী বাঙালির রান্নার অন্যতম উপাদান গোল মরিচ। মাংসের ঝাঁঝালো স্বাদের জন্য গোল মরিচের জুড়ি মেলা ভার। আকারে ছোট হলেও এই মসলার ক্ষমতা বিশাল। সুপ্রাচীন কাল থেকে বাঙালির রান্নায় গোল মরিচের ব্যবহার হয়ে আসছে। এটি এখন বিশ্বের বিভিন্ন দেশের রান্নার অন্যতম অনুসঙ্গ।

বিস্তারিত

উস্তাদ নুসরাত ফতেহ আলি খান

উস্তাদ নুসরাত ফতেহ আলি খান পাকিস্তানের কিংবদন্তিতুল্য সঙ্গীত শিল্পী। তিনি একটানা কয়েক ঘণ্টাযাবত একই তালে কাওয়ালি পরিবশেন করতে পারেন। প্রায় ৬০০ বছরের পারিবারিক কাওয়ালি ঐতিহ্যের মধ্য দিয়ে বেড়ে উঠে, তিনি কাওয়ালি সঙ্গীতকে বিশ্বসঙ্গীতে পরিণত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তিনি কাওয়ালির সাথে পাশ্চাত্য সংগীতের মিশ্রণ ঘটান। তাকে কাওয়ালী সম্রাটদের রাজা ও বলা হত।

বিস্তারিত

জটিল রোগ নিরাময়ে ‘অলিভ অয়েল’

উপকারী তেলের মধ্যে সবার সেরা অলিভ অয়েল। পবিত্র কোরআনে অলিভকে ‘জয়তুন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি যে মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, তার প্রমাণ মিলেছে বৈজ্ঞানিক গবেষণায়। মার্কিন গবেষকদের একটি দল অলিভ অয়েলের পুষ্টি উপাদান নিয়ে নানা ধরণের চমকপ্রদ তথ্য দিয়েছেন। যা মেডিকেল নিউজ টুডে ডট কম ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

বিস্তারিত

ইন্দিরা গান্ধী

ইন্দিরা গান্ধী দেশের অন্যতম সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। ১৯৬৬-১৯৭৭ সাল পর্যন্ত তিনি টানা দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ১৯৮০ সালে তিনি ফের প্রধানমন্ত্রীর আসনে বসেন, ১৯৮৪ সালে মৃত্যুর আগে পর্যন্ত এই দায়িত্ব সামলে গিয়েছেন। তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কন্যা। তিনি ভারতের প্রথম ও আজ পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী।

বিস্তারিত

সুস্বাস্থ্যের সেরা উপাদান অ্যালোভেরা

ঘৃতকুমারী চেনেন? নাকি নামটি আজই শুনলেন? আচ্ছা, অ্যালোভেরা চেনেন তো? আপনি কি জানেন, অ্যালোভেরা আর ঘৃতকুমারী একই জিনিস। অ্যালোভেরা হাজারগুণে ভরা একটি প্রাকৃতিক উপাদান। এটি ভেষজ চিকিৎসাসহ নানা রোগ নিরাময়ে ব্যবহার হয়ে থাকে। এখন বাংলাদেশের বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে অ্যালোভেরা চাষ হচ্ছে।

বিস্তারিত

জওহর লাল নেহরু

জওহর লাল নেহরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। দেশকে স্বাধীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভাবে অংশ নেন। এর জন্য তাঁকে ন’বার জেলবন্দি হতে হয়েছিল। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হবার পর তিনি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৬৪ সালে মৃত্যুর আগে পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন।

বিস্তারিত

বেদানা ডালিম আনার, একই ফলে পুষ্টি হাজার

ডালিম, আনার বা বেদানা একই জাতীয় ফল। ফলটি জাত, পুষ্টিগুণ ও স্বাদে অভিন্ন। এখন বেদানা বা আনারের ভরা মৌসুম। অন্য সময়ের চেয়ে সস্তায় এখন বেদানা, ডালিম বা আনার পাওয়া যায়। পুষ্টিগুণ ও ভেষজ উপাদানে ভরপুর ফলটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত জনপ্রিয়।

বিস্তারিত