• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

আতিউর রহমান

আতিউর রহমান খ্যাতনামা বাংলাদেশী অর্থনীতিবিদ। অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখার কারণে তিনি বেশ পরিচিত। বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই তার লেখা অসংখ্য বই রয়েছে।

বিস্তারিত

তেলাকুচার তেলেসমাতি

তেলাকুচা খুবই পরিচিত একটি উদ্ভিদ। এটি লতা জাতীয় গাঢ় সবুজ রঙের পাতা বিশিষ্ট একটি গাছ। এর ফুল সাদা এবং এর ফল পাকলে টকটকে লাল রঙ ধারণ করে। ভেষজগুণে সমৃদ্ধ তেলাকুচা দেশের সব এলাকাতেই পাওয়া যায়।

বিস্তারিত

কবি শামসুর রাহমান

কবি শামসুর রাহমান, বাংলা কবিতায় যিনি সৃষ্টি করেছিলেন এক ভিন্ন জাতিসত্তার অভিধা। বাংলাদেশের স্বাধীনতায়, স্বাধিকারে শামসুর রাহমান ছিলেন এক নিঃসঙ্গ শেরপা। তার কবিতার মধ্য দিয়ে যেন বাঙালি ও বাংলাদেশ তার আত্মাকে খুঁজে পায় বারবার।

বিস্তারিত

কার্ল মার্ক্স

আধুনিক পুঁজিবাদের এক কট্টর সমালোচক কার্ল মার্ক্স। পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণীর মধ্যকার শ্রেণী বৈষম্যের দিকে আঙ্গুল তুলেছেন তিনি। পৃথিবীর অর্ধেকের বেশি সম্পত্তি মাত্র এক শতাংশ পুঁজিপতিদের দখলে থাকার নির্মম সত্য উঠে এসেছে তার লেখায়। সমাজ, অর্থনীতি, ও রাজনীতিসংক্রান্ত মার্ক্সের তত্ত্বসমূহ মার্ক্সবাদ নামে পরিচিত। মার্ক্সের ইতিহাস দর্শন ঐতিহাসিক বস্তুবাদ বলে পরিচিত।

বিস্তারিত

ক্যারোলাস লিনিয়াস

ক্যারোলাস লিনিয়াস একজন সুইডিশ বিজ্ঞানী ও চিকিৎসক। তিনি কার্ল লিনিয়াস নামেও পরিচিত। লিনিয়াসই প্রথম জীবজগৎকে উদ্ভিদ ও প্রাণিকুলে শ্রেণিবিন্যাস করেন। তাই তাঁকে জীবজগৎ শৃঙ্খলাবদ্ধ করার প্রথম প্রবক্তা মনে করা হয়।

বিস্তারিত

‘মিছরি’ যেন মিষ্টির চেয়েও বেশি কিছু

খাওয়ার পরে অনেকেই মিষ্টি খেতে ভালোবাসেন। কেউ আবার মুখের সজীবতা ধরে রাখতে মিছরি খেয়ে থাকেন। মিছরি মূলত পরিশুদ্ধ চিনির দলা। এটাকে চিনির বিকল্প হিসেবেও খাওয়া হয়। তবে চিনির চেয়ে খাবার হিসেবে মিসরি অনেক বেশি স্বাস্থ্যকর ও পুষ্টিসমৃদ্ধ।

বিস্তারিত

রজনীকান্ত সেন

রজনীকান্ত সেন প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার হিসেবে বাঙালি শিক্ষা-সংস্কৃতিতে চিরস্মরণীয় হয়ে আছেন। দ্বিজেন্দ্রলাল রায়ের সমসাময়িক এই গীতিকারের গানগুলো খুবই জনপ্রিয়। ঈশ্বরের আরাধনায় ভক্তিমূলক ও দেশের প্রতি গভীর মমত্ববোধ বা স্বদেশ প্রেমই তাঁর গানের প্রধান বৈশিষ্ট্য ও উপজীব্য বিষয়। রজনীকান্তের জীবদ্দশায় তাঁর তিনটি বই প্রকাশিত হয়- 'বাণি', 'কল্যাণী', 'অমৃত'। আর মৃত্যুর পর প্রকাশিত হয় পাঁচটি গ্রন্থ- 'অভয়া', 'আনন্দময়ী', 'বিশ্রাম', সদ্ভাবকুসুম ও শেষদান।

বিস্তারিত

সুনীল গঙ্গোপাধ্যায়

সুনীল গঙ্গোপাধ্যায় একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক। বাংলাভাষী এই ভারতীয় সাহিত্যিক একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটোগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসাবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন। তিনি আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ-পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি। নীললোহিত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। তার উল্লেখযোগ্য উপন্যাস পূর্ব-পশ্চিম, সেই সময়, প্রথম আলো ইত্যাদি।

বিস্তারিত

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ সেন একজন কবি, গীতিকার, গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। অতুলপ্রসাদের গানের সংখ্যা প্রায় ২০০। তার গানের সংকলন ‘কয়েকটি গান’ ও ‘গীতিপঞ্জ’।

বিস্তারিত

‘কাঁচা হলুদের অবিস্মরনীয় ভেষজ গুণাগুণ’

‘হলুদ বাটো, মেন্দি বাটো, বাটো ফুলের মৌ। বিয়ের সাঁজে সাঁজবে কন্যা, নরম গরম বউ রে।’ জনপ্রিয় বিয়ের গানের এই দুই লাইনে ফুটে উঠেছে কাঁচা হলুদের কদর। ত্বক উজ্জ্বল করতে কিংবা বিয়ের পাত্রীকে ফিটফাট রাখতে হলুদের ব্যবহার বহু পুরনো। এতো গেল গায়ে হলুদের গল্প। কাঁচা হলুদের জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। এখন গুঁড়া হলুদ ব্যবহার হলেও আগে কাঁচা হলুদ পিষে রান্নায় ব্যবহার করা হতো। এখনো কোথাও কোথাও কাঁচা হলুদ পিষে রান্নায় ব্যবহারের প্রচলন অব্যাহত রয়েছে।

বিস্তারিত