• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বহু রোগের নিরাময় ‘নিশিন্দার ফুল-পাতায়’

ভেষজগুণে সেরাদের অন্যতম একটি প্রাকৃতিক উপাদান ‘নিশিন্দা’। স্বাস্থ্য উপকারিতা বিবেচনায় এই উদ্ভিদটি যেমন অনন্য, এটি দেখতেও তেমন সুন্দর। নিশিন্দার নীলচে বেগুনী ফুল যে কারো চোখ জুড়িয়ে দেবে। নানা রোগ নিরাময়ে নিশিন্দার পাতা, ফুল, ফল ও শিকড় ব্যবহার হয়ে থাকে। তেঁতো স্বাদের এই উদ্ভিদের ব্যবহারের ইতিহাস সুপ্রাচীন। তাই তো বরেণ্য শিল্পী কিরণ চন্দ্র রায় গেয়েছিলেন-'নিম তিতা নিশিন্দা তিতা, তিতা পানের খড় রে..'

বিস্তারিত

ত্বকের যত্নে ক্যারিশম্যাটিক ‘নিম তেল’

‘নিম’ যেন প্রাকৃতিক এক চিকিৎসক। রোগ নিরাময় ও সুস্বাস্থ্যের জন্য সুপ্রাচীন কাল থেকে ভারতীয় উপমহাদেশে নিম পাতা, নিমের বাকল, নিমের শিকড় ও নিম তেলের ব্যবহার হয়ে আসছে। নিম এমন একটি উদ্ভিদ, যার মূল বা শিকড় থেকে শুরু করে ফুল ও পাতা পর্যন্ত চিকিৎসার কাজে ব্যবহার হয়ে থাকে। অনেকেই মনে করেন, নিম সর্বরোগের মহৌষধ। এতে রয়েছে নানা ধরণের ভেষজ গুণাগুণ ও অ্যান্টি অক্সিডেন্ট।

বিস্তারিত

সতেজ রূপ-যৌবন চান, নিয়ম মেনে পান খান

‘যদি সুন্দর একখান মুখ পাইতাম, সদরঘাটের পানের খিলি তারে বানায় খাওয়াইতাম’, এই গানের কলি দেখেই বুঝা যায়-বাঙালি সংস্কৃতিতে নিবিড়ভাবে মিশে আছে ‘পান’। সেটা বুঝতে মোটেও দেরি হওয়ার কথা নয়। কারণ পান নিয়ে গান, কবিতা, ছড়া ও পুথিপাঠের ঐতিহ্য বহু পুরনো। বাংলা সিনেমার গানেও ফুটে উঠেছে পানের আকর্ষণ। তাই তো শিল্পী গেয়েছেন-‘পান খাইয়া ঠোট লাল করিলাম, বন্ধু ভাইগ্যো হইলো না’।

বিস্তারিত

‘মহানন্দার তীরে কাঞ্চনজঙ্ঘার চিকচিকে হাতছানি’

কার্তিকের শেষ দিকে শীতের হালকা আমেজ। সকাল-সন্ধ্যায় মৃদু কুয়াশা। ভোরের চিকচিকে আলোয় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা। সফেদ বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার প্রতি ভ্রমণপিপাসুদের টান পুরনো। তবে কাঙ্খিত কাঞ্চনজঙ্ঘা ছুঁয়ে দেখতে হলে পাড়ি দিতে হবে সীমান্ত। সে অনেক ঝক্কি-ঝামেলা। কিন্তু তাই বলে তো আর প্রকৃতিপ্রেমী মানুষের কাঞ্চনজঙ্ঘা দেখার স্বাধ অধরা থাকতে পারে না। ঠিক তাই, দূর থেকে হলেও বাংলাদেশে পা রেখেই দেখে নিতে পারেন ‘কাঞ্চনজঙ্ঘা’।

বিস্তারিত

প্রাকৃতিক চিকিৎসার সেরা উপাদান ‘বহেড়া’

ভেষজগুণে সেরা উপাদানের অন্যতম ‘বহেড়া’। এটি বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশে এটি পাওয়া যায়। সুপ্রাচীন কাল থেকে আয়ুর্বেদ চিকিৎসায় বহেড়া ব্যবহার হয়ে আসছে। এটি দারুণ ঔষধি গুণ সমৃদ্ধ একটি প্রাকৃতিক উপাদান।

বিস্তারিত

ত্বক ও চুলের যত্নে সেরা উপাদান ‘তিসির তেল’

স্নেহ জাতীয় দারুণ একটি বীজ দানা ‘তিসি’। দেখতে ক্ষুদ্রাকৃতির হলেও তিসির গুণাগুণ ব্যাপক। ত্বক ও চুলের যত্নে তিসি বেশি ব্যবহার হয়। এই তেল রান্নায় ব্যবহারের জন্য প্রচলিত নয়। তিসির তেল মূলত বাহ্যিক ব্যবহারের জন্য বেশি জনপ্রিয়। খুশকি দূর করতে ও মাথার ত্বকের সংক্রমণ দূর করতে তিসির তেল বেশ কার্যকরী।

বিস্তারিত

ডায়াবেটিস-খুশকি দূরে রাখে ‘তিলের তেল’

সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান ‘তেল’। আমরা নানা ধরণের তেল ব্যবহার করে থাকি। এর মধ্যে পুষ্টিগুণে ভরা অন্যতম একটি তেল ‘তিলের তেল’। এটি এক ধরণের বীজ থেকে উৎপন্ন করা হয়। তেল ছাড়াও তিল দিয়ে নানা ধরণের পিঠা তৈরি করা হয়। বিশেষ করে তিলের খাজা বাংলাদেশে বিখ্যাত। মচমচে তিলের নাড়ু কার না পছন্দ। এই উপাদানটি স্বাদে-মানে অনন্য।

বিস্তারিত

ওজন কমায় শক্তি বাড়ায় ‘শাক আলু’

শাক আলু মূলত শাক নয়। বরং এটি এধরণের আলু, যা দেখতে ধবধবে সাদা ও হালকা গোলাপী রঙের হয়ে থাকে। রসালো ও মিষ্টি স্বাদের শাক আলু এখন বাজারে আসতে শুরু করেছে। শহরে ভ্রাম্যমাণ দোকানগুলোতে শাক আলু বিক্রি হতে দেখা যায়। দেশের যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও অঞ্চলে এই আলু বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়। এই আলুটি দেখতে যেমন সুন্দর, স্বাদেও তেমনি সুস্বাদু। পুষ্টিগুণেও অনন্য শাক আলু।

বিস্তারিত

রাত ১০ টায় ঘুমান, হৃদরোগের ঝুঁকি কমান

বর্তমান বিশ্বে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি বেড়েছে ৮০ শতাংশ। প্রতিনিয়ত হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু একটু সচেতনতা ও অভ্যাসের পরিবর্তন পাল্টে দিতে পারে গোটা দুশ্চিন্তা। হৃদরোগ থেকে মুক্ত থাকার জন্য এবার চিকিৎসা গবেষকরা জানিয়েছে চমকপ্রদ এক তথ্য। রাত ১০টা থেকে ১১টার ভেতর ঘুমিয়ে পড়লে কমবে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা।

বিস্তারিত

পুষ্টিগুণে সেরা উদ্ভিদ ‘তেলাকুচা’

বনে-জঙ্গলে, এমনকি রাস্তার পাশে জম্মে দারুণ উপকারী একটি উদ্ভিদ। অনেক সময় আমরা অত্যন্ত প্রয়োজনীয় এই উদ্ভিদ দুপায়ে মাড়িয়েও ফেলি। ভেষজগুণাগুণ ও পুষ্টিগুণে ভরা এমনই একটি উদ্ভিদ ‘তেলাকুচা’। বাংলাদেশের সব অঞ্চলেই তেলাকুচা পাওয়া যায়। এতে রয়েছে রোগ প্রতিরোধকারী নানা ভিটামিন ও খনিজ উপাদান।

বিস্তারিত