• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাঁধাকপি : তরকারি কিংবা সালাদে পুষ্টিগুণে সমান

দরজায় কড়া নাড়ছে শীত। মৌসুমী বায়ু বিদায় নিয়েছে অল্প ক’দিন হলো। এরই মধ্যে ভোর ও সন্ধ্যায় দেখা মিলছে হালকা কুয়াশা। বিশেষ করে গ্রামাঞ্চলে শীতের আগমনী আমেজ শুরু হয়ে গেছে। শীত মানেই মাঠের পর মাঠ শাক-সবজির আবাদ।

বিস্তারিত

সুস্বাস্থ্য ও পুষ্টির আধার ‘ব্রকলি’

শীত আসন্ন। সকাল-সন্ধ্যায় দেশের গ্রামাঞ্চলে এখন থেকেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে। আমাদের দেশে শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়। শীতকালীন সবজির মধ্যে ব্রকলি অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। দামে চড়া হলেও মানুষ ব্রকলির প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হচ্ছে। এটি শহরের বেশি খাওয়া হলেও এখন গ্রামেও এটি পাওয়া যায়। মূলত দেশে ব্রকলির চাষ বেড়েছে।

বিস্তারিত

রোগ সারাতে ওস্তাদ মিষ্টি ‘তাল মিছরি’

আবহমান বাংলার গ্রামীণ জনজীবনে প্রাকৃতিক খাবারের প্রচলন বেশি। ফল-ফলাদি, পিঠা-পুলি ও মিষ্টিজাত খাবারের প্রাকৃতিক উৎস এখনো গ্রামাঞ্চলে বিদ্যমান। তবে অনেক খাবারই কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে। এমনই একটি জনপ্রিয় খাবার ‘তাল মিছরি’। এই খাবারটিকে প্রাকৃতিক বলার কারণ, এটি তৈরিতে কোনো কেমিক্যাল বা মেশিনের সাহায্য নেয়া হয় না। সম্পূর্ণ কাঁচা বা অপ্রস্তুতকৃত একটি মিষ্টি জাতীয় উপাদান এই তাল মিছরি।

বিস্তারিত

শীতের সবজি মুলা শাকের পুষ্টিগুণ

ভোজনরসিক বাঙালির খাবার তালিকায় প্রতিদিন শাক থাকা চাই-ই চাই। লাল শাক, পুঁইশাক, পালং শাকসহ মৌসুমী যে কোনো শাকই বাংলাদেশে জনপ্রিয়। এখন শীত আসন্ন। শীতের সবজি এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে। হাটে-বাজারে এখন পাওয়া যাচ্ছে মুলা শাক।

বিস্তারিত

পুষ্টিগুণে কিসমিসের তেলেসমাতি

কিসমিসের সঙ্গে আমাদের অনেকেরই শৈশবের সুখস্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় হাতের মুঠোয় ভরে কিসমিস খায়নি, এমন মানুষ পাওয়া ভার। শুকনো এই ফলটি নানাভাবে আমরা খেতে পছন্দ করি। মিষ্টি, সেমাই, পিঠা, পায়েস, পোলাও-বিরিয়ানিসহ নানা ধরণের রান্নায় এটির ব্যবহার বহুল প্রচলিত। কিসমিস খাবারের স্বাদ যেমন বাড়িয়ে দেয়, তেমনি খাবারের মানও উন্নত করে।

বিস্তারিত

মিষ্টি আলুর মিঠা পুষ্টি

‘মিষ্টি আলু’ বাংলাদেশে অত্যন্ত পরিচিত একটি খাদ্য। এটি খেতে মিষ্টি ও দেখতে রঙিন। পিঠা-পায়েস ও হালুয়া তৈরিসহ নানাভাবে মিষ্টি আলু খাওয়ার প্রচলন রয়েছে বাংলাদেশে। এটি পুষ্টিগুণে যেমন সেরা, ভেষজ গুণেও তেমন কার্যকরী। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, নেপালসহ বিভিন্ন দেশে এই আলু পাওয়া যায়।

বিস্তারিত

মাংসের পুষ্টিতে ভরপুর মটরশুঁটি

মটরশুঁটি। শীতের সবজি। এটি কাঁচা অথবা সেদ্ধ করে খাওয়া যায়। এছাড়া শুকিয়ে ডাল হিসেবেও মটরশুঁটি খাওয়ার প্রচলন রয়েছে। তবে আমাদের দেশে এখন কাঁচা মটরশুঁটি খাওয়ার প্রচলন বেশি। বিশেষ করে সালাদ, নুডলস ও বিকেলের হালকা নাস্তায় কাঁচা অথবা সেদ্ধ মটরশুঁটি বেশ জনপ্রিয়। এছাড়া এটি পোলাও, বিরিয়ানি, খিচুরীসহ বিভিন্ন তরকারিতে সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়।

বিস্তারিত

পাতি লেবুর হাতির শক্তি

কাগজি লেবু বা পাতি লেবু অত্যন্ত জনপ্রিয় একটি ফল। এটি নানা ভাবে খাওয়া হয়। বিশেষ করে সালাদ, সরবত ও কাঁচা লেবু কেটে ভাতের সঙ্গে খাওয়ার প্রচলন বেশি। বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, চীন, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে এটি পাওয়া যায়। ভিটামিন সি সমৃদ্ধ কাগজি লেব বা পাতি লেবু সারাবছরই পাওয়া যায়। নানা প্রজাতির কাগজি লেবু দেশে রয়েছে।

বিস্তারিত

অজানা পুষ্টিগুণে ফলের সেরা ‘আতা’

আমাদের দেশে অত্যন্ত পরিচিত একটি ফল ‘আতা’। এটি খেতে যেমন সুস্বাদু, পুষ্টিগুণেও তেমন সেরা। গ্রামাঞ্চলে ফলটি বেশি পাওয়া যায়। আতা ফল সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অন্য সব ফলের চেয়ে পুষ্টিগুণে মোটেও পিছিয়ে নেই।

বিস্তারিত

পুষ্টিগুণে অনন্য ফল ‘সফেদা’

আমাদের দেশে আম-কাঁঠাল বেশি জনপ্রিয়। তবে অন্যান্য প্রায় সব ধরণের ফল বাংলাদেশে পাওয়া যায়। এসব ফলের মধ্যে সফেদা অন্যতম। এটি প্রায় সারা দেশেই ভালো জন্মে। পুষ্টিগুণে অনন্য সফেদার দামও বেশ চড়া থাকে। বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের তথ্য বলছে, দেশে নানা প্রজাতির উন্নত জাতের সফেদা চাষ হচ্ছে। ফলে দাম এখন আগের চেয়ে কম।

বিস্তারিত