• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্যান্সার প্রতিরোধী প্রকৃতির সিঙ্গাড়া ‘পানিফল’

পানিফল বাংলাদেশে অতি পরিচিত একটি ফল। এটি এখন শুধু গ্রামেই নয়, শহরের বাজারেও পাওয়া যায়। শহরে ভ্রাম্যমাণ দোকানগুলোতে পানিফল বিক্রি করতে দেখা যায়। এই ফলকে অনেকে প্রকৃতির সিঙ্গাড়া বলে থাকেন। পানিতে জন্মানো পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

বিস্তারিত

গুণে-মানে সেরা সাদা সোনা চিংড়ি

অত্যন্ত সুস্বাদু একটি মাছের নাম ‘চিংড়ি’। লোনা ও স্বাদু পানিতে দুই ধরণের চিংড়ি পাওয়া যায়। বাংলাদেশে গলদা, বাগদা ও ছোট চিংড়ি বেশি পাওয়া যায়। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ দেশের উপকূলীয় জেলাগুলোতে বাণিজ্যিক ভিত্তিতে চিংড়ি চাষাবাদ হয়ে থাকে। রপ্তানি সম্ভাবনাময় এই মাছকে বলা হয় ‘হোয়াইট গোল্ড’।

বিস্তারিত

মিষ্টির সেরা পুষ্টিভরা ‘খেজুরের গুড়’

বাংলার প্রকৃতি এখন হেমন্তের সাঁজে সেঁজেছে। গ্রামীন জনজীবনে এরই মধ্যে নেমে এসেছে শীতের আমেজ। গ্রামে গ্রামে শুরু হয়েছে খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজ। নভেম্বর মাসের শুরু থেকেই গাছিরা খেজুর গাছ প্রস্তুত করতে শুরু করেছেন। নভেম্বরের মাঝামাঝি খেজুর গাছ থেকে রস সংগ্রহ পুরো দমে শুরু হবে। সেই রস বিশেষ প্রক্রিয়া গুড়ে রূপান্তরিত হবে। বাংলাদেশে আবহমান কাল থেকে খেজুর গুড়ের কদর রয়েছে। সারাবছর মানুষ এই শীতকালের জন্য অপেক্ষায় থাকে। নবান্নের নতুন ধানের চালের গুঁড়া ও নতুন খেজুর গুড়ের পিঠার ঐতিহ্য সুপ্রাচীন।

বিস্তারিত

মাংসের সেরা বিকল্প ‘কাঁকড়া’

মাংসের দারুণ এক প্রাকৃতিক বিকল্প উৎস ‘কাঁকড়া’। খাদ্য গবেষক ও পুষ্টিবিদরা বলছেন, অন্যান্য যে কোনো প্রাণিজ আমিষের চেয়ে কাঁকড়া সেরা। এটি গরুর মাংসের চেয়ে তিনগুণ বেশি উপকারী। বিশ্বের বিভিন্ন দেশে কাঁকড়া খাওয়ার প্রচলন রয়েছে। বাংলাদেশেও এটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে কাঁকড়া চাষ হচ্ছে।

বিস্তারিত

ক্যান্সার হৃদরোগ দূরে রাখে ‘কুমড়ার বিচি’

পুষ্টিগুণে ভরপুর একটি সবজির নাম মিষ্টি কুমড়া। তবে মিষ্টি কুমড়ার বিচি উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটি দানা। ভারতের ডি কে পাবলিশিং হাউসের একটি বই ‘হিলিং ফুডস’-এ বলা হয়েছে, কুমড়ার বিচি (বীজ) ভিটামিন বি, ম্যাগনেশিয়াম, লোহা ও প্রোটিনের উত্তম উৎস।

বিস্তারিত

শীতের ঐতিহ্য ‘কুমড়া বড়ির’ পুষ্টিগুণ

কুমড়া আর মাষকলাই ডালের বড়ি খেয়েছেন? না খেয়ে থাকলে এবার শীতে এই বড়ির স্বাদ নিতে পারেন। আবহমান বাংলার ঐতিহ্যের সঙ্গে কুমড়া বড়ি মিশে আছে বহুকাল ধরে। বিশেষ করে শীতকালে এলেই বাঙালি নারীরা কুমড়া আর মাষকলাই ডাল দিয়ে এই বড়ি বানান।

বিস্তারিত

‘বরই’ ফলের বড়ই গুণ

দরজায় কড়া নাড়ছে শীত। এরই মধ্যে গ্রামাঞ্চলে শীতের আমেজ শুরু হয়ে গেছে। শীত এলেই বাংলাদেশ যেন ফলমূলে সেঁজে ওঠে। এই শীতে নানা ধরণের ফলের গাছে মুকুল আসে। এমনই একটি ফল ‘বরই’ বা ‘কুল’। অক্টোবরের মাঝামাঝিতে বরই গাছে ফুল আসে। ফেব্রুয়ারিতে বাজারে পাওয়া যাবে এই ফল। বরই আচার ও বরই ভর্তা পছন্দ নয়, এমন মানুষ বাংলাদেশে পাওয়া কঠিন।

বিস্তারিত

কাঁচা পাকা তেঁতুলের পুষ্টিগুণ

তেঁতুল। এমন একটি ফল, যার নাম শুনলেই জিভে আসে জল। সব ধরণের মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটি ফল তেঁতুল। বিশেষ করে নারীদের কাছে তেঁতুল বা তেঁতুলের আচার যেন অন্য এক আকর্ষণ। অনেকেই মনে করেন, তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায়। আধুনিক বিজ্ঞান বলছে, এই ধারণা সম্পূর্ণ ভুল। এটি প্রচলিত কুসংস্কার। তেঁতুল অত্যন্ত পুষ্টিকর একটি ফল।

বিস্তারিত

প্রাকৃতিক এনার্জি ড্রিংক ‘খেজুরের রস’

শীতের আগমনী বার্তা নিয়ে বাংলার প্রকৃতিতে এসে গেছে হেমন্ত। শীত শুরু হতে মাস খানিক বাকি থাকলেও গ্রামীণ জনজীবনে শীতের আমেজ শুরু হয়ে গেছে। শীতকাল এলেই বাংলাদেশে পিঠা-পুলির ধুম পড়ে। হেমন্তের নতুন ধানের চাল আর খেজুরের রস ও গুড়ের তৈরি খাবারের ঐতিহ্য সুপ্রাচীন।

বিস্তারিত

ওজন কমায় খুশকি দুর করে ‘লেটুস পাতা’

আমরা প্রতিদিন নানা ধরনের খাবার খেয়ে থাকি। তবে সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন সুষম খাদ্য। চিকিৎসকেরা বলছেন, সুস্থ্য থাকতে হলে বেশি বেশি তাজা শাকসবজি খেতে হবে। দৈনন্দিন খাবার তালিকায় রাখতে হবে ফলমূল। এছাড়া সালাদ খাওয়ার অভ্যাস সুস্বাস্থ্য নিশ্চিত করতে বেশ কার্যকর। আমাদের দেশে প্রচলিত সালাদ কিংবা তরিতরকারি রান্নায় লেটুস পাতা ব্যবহার করা হয়। এটি সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়।

বিস্তারিত